
বগুড়ায় বাকিতে সিগারেট কেনাকে কেন্দ্র করে রাকিব হাসান হৃদয় (২০) হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
প্রায় ৫ বছর বিচারিক কার্যক্রম শেষে আজ সোমবার বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৫ আদালতের বিচারক কৌশিক আহমেদ খন্দকার এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মাসুদার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন সাদ্দাম হোসেন স্বাধীন ও মো. রাব্বি। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন আশিক, শাকিল ও মতিন।
আইনজীবী মাসুদার রহমান জানান, ২০২১ সালের ২০ জুলাই রাতে বগুড়া শহরের কৈপাড়া এলাকায় রাকিব হাসান হৃদয়ের মুদি দোকানে সিগারেট কিনতে যান আসামি আশিক ও স্বাধীনসহ কয়েকজন। তখন বাকিতে সিগারেট কেনা নিয়ে তাঁদের সঙ্গে হৃদয়ের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আসামিরা সেখান থেকে চলে যান। কিছু সময় পর তারা আরও কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে এসে দেশীয় অস্ত্রসহ হৃদয়ের দোকানে হামলা চালান।
এতে রাকিব হাসান হৃদয় ও তাঁর বাবা সারিয়াকান্দির কড়িতলা এসএইচ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ ছুরিকাহত হন। গুরুতর আহত হৃদয়কে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় একদিন পর তাঁর মৃত্যু হয়।
মাসুদার রহমান আরও জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হলে তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। এরপর সাক্ষ্য গ্রহণ, আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কসহ দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ রায় ঘোষণা করা হয়।

পানিসাশ্রয়ী সেচ প্রযুক্তি ও পলিশেড নির্মাণের মাধ্যমে নিরাপদ সবজি, ফল ও ফুল উৎপাদনের কথা ছিল। উদ্দেশ্য ছিল আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষকের উৎপাদন বাড়ানো এবং নিরাপদ খাদ্য উৎপাদনে নতুন দৃষ্টান্ত তৈরি করা। তবে বগুড়ায় সরকারি এই প্রকল্পের পাঁচটি পলিশেড দুই বছর ধরে পড়ে আছে অচল অবস্থায়।
৪ ঘণ্টা আগে
চট্টগ্রামে ইয়াবা পাচারে শিশুদের ব্যবহার করছে সংঘবদ্ধ মাদকচক্র। দারিদ্র্য ও অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদের পেটের ভেতর ইয়াবার ক্যাপসুল ঢুকিয়ে পাচার করা হচ্ছে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায়। সম্প্রতি আনোয়ারায় দুই শিশুর পেট থেকে ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় আবারও সামনে এসেছে শিশুদের ‘মানবঢাল’...
৪ ঘণ্টা আগে
সড়কজুড়ে বড় বড় গর্ত। তাতে জমে আছে পানি। সড়কে একপাশে বিকল হয়ে আছে একটি কাভার্ড ভ্যান। আরেক পাশে বিপরীত দিক থেকে যান চলাচল করছে। সম্প্রতি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ফেলনা এলাকায় চৌদ্দগ্রাম-লাকসাম সড়কে এ চিত্র দেখা যায়।
৫ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের অনেকে স্বাস্থ্যসেবা পেতে ভরসা রাখেন বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে। তবে দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের সংকটে জোড়াতালি দিয়ে চলছে প্রতিষ্ঠানটি। ইমার্জেন্সি মেডিকেল অফিসারসহ সেন্টারটিতে চিকিৎসকের ৩৬টি পদ রয়েছে। এর মধ্যে চিকিৎসক আছেন মাত্র ২০
৮ ঘণ্টা আগে