
জয়পুরহাটের তেঘর রেলগেট এলাকায় চলন্ত নীলসাগর এক্সপ্রেস থেকে পড়ে রাশেদুল ইসলাম (২২) নামে এক ক্যানটিন বয় নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাহাড়িকা এক্সপ্রেসের ছাদ থেকে পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও একজন। একই স্থানে আগের দিন জয়ন্তিকা ট্রেনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত দুইজনের মধ্যে একজন পরে মারা যান বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গাইবান্ধার বোনারপাড়া রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা বিচ্ছিন্ন হওয়ার পর রিপন মিয়া (৩৫) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

দেশের লেভেল ক্রসিংগুলোতে নিরাপত্তা জোরদারে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি বলেন, ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে দেশের গুরুত্বপূর্ণ ক্রসিংগুলোতে আন্ডারপাস বা ওভারপাস নির্মাণ করা হবে এবং পর্যায়ক্রমে সব ক্রসিংকে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থার...