
নারায়ণগঞ্জে তিন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীর অনুপস্থিতিসহ নানা অনিয়ম দেখতে পান ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। এ ঘটনায় সদর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ জোনের দুই এসিল্যান্ডসহ ১৮ জন কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
আজ সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক (ডিসি) রায়হান কবির। এর আগে সকালে সদর ভূমি অফিসে যান ভূমি প্রতিমন্ত্রী। এ সময় পাশাপাশি অবস্থিত ফতুল্লা সার্কেল ও সিদ্ধিরগঞ্জ সার্কেল ভূমি অফিসও পরিদর্শন করেন তিনি।
শোকজ পাওয়া দুই এসিল্যান্ড হলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার এবং ফতুল্লা থানা সহকারী কমিশনার (ভূমি) অংমাচিং মারমা। বাকি ১৬ কর্মকর্তা-কর্মচারীর নাম-পরিচয় জানা যায়নি।
ডিসি রায়হান কবির বলেন, সকালে তিন ভূমি অফিস পরিদর্শন করে নানা অনিয়ম ও অসংগতি খুঁজে পান প্রতিমন্ত্রী। এই পরিপ্রেক্ষিতে তিন ভূমি অফিসের দুই এসিল্যান্ডসহ ১৮ জনকে শোকজ করা হয়েছে। তাঁদের আগামী ৩ কার্যদিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।
ডিসি আরও বলেন, কর্মকর্তা-কর্মচারীরা অফিসে উপস্থিত না থাকলেও অনেকের হাজিরা দেওয়া হয়ে গেছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সময়মতো অফিসে উপস্থিতি, আন্তরিকতা ও দায়িত্বশীলতার মাধ্যমে জনগণকে সেবা নিশ্চিত করতে হবে।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন প্রয়োজনীয় তথ্য নিয়েছেন জানিয়ে জেলা প্রশাসক বলেন, অনিয়মের বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। শুধু শাস্তিমূলক ব্যবস্থা নয়, সরকারি সেবায় কর্মকর্তা-কর্মচারীদের মানসিকতারও পরিবর্তন প্রয়োজন।

ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকা খ্রিষ্টান তরুণীর নাম জয়া গাইন। সে রাজৈর থানার লখন্ডা গ্রামের পিজুস গাইনের মেয়ে। অপর তরুণী শ্রীপুরের টুপিপাড়া গ্রামের মিরাজ বিশ্বাসের মেয়ে মিরা খাতুন (১৬)। সে ধর্মে মুসলিম। বর্তমানে জয়া গাইন মিরাজ বিশ্বাসের বাড়িতে অবস্থান করছে।
২২ মিনিট আগে
রংপুরের পীরগাছায় একসঙ্গে তিন কন্যাসন্তান জন্ম নেওয়ায় সৌর মিয়া ও হাসি বেগমের পরিবারে নেমেছিল আনন্দের জোয়ার। কিন্তু সেই আনন্দের মাঝেই দেখা দিয়েছে চরম আর্থিক সংকট। বেকার বাবার পক্ষে তিন নবজাতকের দুধ, ডায়াপার ও চিকিৎসার খরচের পাশাপাশি প্রসূতি মায়ের চিকিৎসা ও পুষ্টিকর খাবারের জোগান দেওয়া কঠিন হয়ে পড়েছে।
২৮ মিনিট আগে
নওগাঁর নিয়ামতপুরে গরু চুরির অভিযোগে দুই ব্যক্তিকে গরুসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় ছাতড়া এলাকায় স্থানীয়দের সহায়তায় তাঁদের আটক করা হয়। চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়েছে।
২৯ মিনিট আগে
নাটোরের নলডাঙ্গায় স্বর্ণালংকার বন্ধক রেখে অনুমোদনহীন আর্থিক লেনদেনের বিরুদ্ধে হ্যান্ডবিল ও স্টিকার বিতরণ করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, আইনবহির্ভূতভাবে এ ধরনের লেনদেন দণ্ডনীয় অপরাধ এবং এতে প্রতারণা ও আর্থিক ক্ষতির ঝুঁকি রয়েছে।
১ ঘণ্টা আগে