
রাজধানীর ডেমরায় প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে মো. রাজিবুল ইসলাম (২৮) নামের এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।
ঈদের দিন গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ডেমরা-রামপুরা সড়কের আমুলিয়া মডেল টাউন-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ সময় নিহত রাজিবুলের বন্ধু মোটরসাইকেল আরোহী মো. ইমন (২৬) গুরুতর আহত হলে পথচারীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় পথচারী ও অন্য মোটরসাইকেলচালক-আরোহীদের সহযোগিতায় থানা-পুলিশ প্রাইভেট কারের চালক ও এক আরোহীকে আটক করে।
এ বিষয়ে ওই রাতেই মৃতের বাবা সামচুন হক মোল্লা আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন। মামলায় আটক দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আজ শুক্রবার দুপুরে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠালে বিকেলেই আদালত তাঁদের কারাগারে পাঠান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রামপুরা দক্ষিণ বনশ্রী এলাকায় বসবাসরত কুমিল্লার তিতাস থানার জগন্নাথপুর গ্রামের কামাল মাহমুদের ছেলে প্রাইভেট কারচালক তানজিম মাহমুদ (১৮) ও আরোহী একই এলাকায় বসবাসরত এবং চাঁদপুরের হাইমচর থানার তেলিমোড় গ্রামের বেলাল হোসেনের ছেলে জহিরুল ইসলাম সানি (১৮)।
নিহত টেইলার্স ব্যবসায়ী রাজিবুল ইসলামের গ্রামের বাড়ি ফরিদপুরের সালথা থানার বাইরাইল গ্রামে। তিনি ঢাকার মুগদা থানাধীন মদিনাবাগ এলাকায় থাকতেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মির্জা জানান, মোটরসাইকেলে জ্বালানি নেওয়ার জন্য রাজিবুল তাঁর বন্ধু ইমনকে নিয়ে ডেমরার পেট্রলপাম্পে আসছিলেন। এ সময় আমুলিয়া মডেল টাউন-সংলগ্ন এলাকায় বেপরোয়া গতিতে আসা প্রাইভেট কারের সঙ্গে রাজিবুলের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ছিটকে পড়ে প্রাইভেট কারের পেছনের দরজার ভেতরে মাথা ঢুকে যায় রাজিবুলের। এতে মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

ফেনীর দাগনভূঞায় কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য না পেয়ে ছোট ফেনী নদীতে চামড়া ফেলে দিয়েছেন কয়েকজন মৌসুমি ব্যবসায়ী। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে।
৫ মিনিট আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে দুলাল (২৫) নামের একই গাড়ির চালকের সহকারী নিহত হয়েছেন। উপজেলার শেষ সীমান্তে ধলেশ্বরী টোল প্লাজায় গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
ফরিদপুরে পবিত্র ঈদুল আজহার ছুটিতে বেড়েছে সহিংসতা। তিন দিনে পারিবারিক সহিংসতা ও জমি নিয়ে বিরোধে পৃথক তিনটি ঘটনায় দুই নারীসহ তিনজন খুন হয়েছেন। এ ছাড়া তুচ্ছ ঘটনায় তিন জায়গায় সংঘর্ষে অর্ধ শতাধিক গ্রামবাসী আহত হয়েছেন।
১৮ মিনিট আগে
বগুড়ার কাহালুতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কে কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১১ ঘণ্টা আগে