প্রাইভেটকার

বগুড়ায় সড়ক বিভাজকে প্রাইভেট কার উল্টে পুলিশ সদস্যের মৃত্যু
বগুড়ার শেরপুরে প্রাইভেট কারের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝের আইল্যান্ডে ধাক্কা লেগে গোলাম রব্বানী নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ শুক্রবার রাত ৮টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় গাড়ির চালককে পাওয়া যায়নি।

বরগুনায় প্রাইভেট কার–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
বরগুনা সদরে একটি প্রাইভেট কারের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিকেলে উপজেলার সোনারবাংলা নামের এলাকায় গাজী টেলিভিশনের (জিটিভি) লোগো লাগানো একটি প্রাইভেট কারের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

গজারিয়ায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে নিহত ৪
মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও পাঁচজন আহত হয়েছেন। আজ শনিবার বেলা পৌনে ৩টার দিকে মহাসড়কের তেতৈতলা হাসপয়েন্ট এলাকায় চট্টগ্রামগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

মাদক মামলায় জামিনের এক মাসেই গাড়ি চুরি, পিবিআইয়ের হাতে আটক
মানিকগঞ্জে মাদক মামলায় জামিনে মুক্তির এক মাসের মধ্যে প্রাইভেটকার চুরির অভিযোগে মো. রাসেল মিয়াকে আটক করেছে পিবিআই। রোববার ঢাকার ধামরাই উপজেলার জয়পাড়া কালীমন্দির এলাকা থেকে তাকে গাড়িসহ আটক করা হয়।










