
সুন্দরবনে মাছ ধরায় নিষেধাজ্ঞা চললেও তা উপেক্ষা করে অবাধে শিকার চালিয়ে যাচ্ছেন এক শ্রেণির জেলে। বন বিভাগের ধারাবাহিক অভিযানে দুই দিনের ব্যবধানে শেলারচর বনাঞ্চলে আরও একটি অবৈধ শুঁটকি মাচা (রং ঘর) গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় শুঁটকি, মাছ ধরার জাল ও নৌকা জব্দ করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবন বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলামের নেতৃত্বে বনরক্ষীরা গতকাল শুক্রবার টহল দেন। সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির আওতাধীন কালামিয়া ও নারিকেলবাড়ীয়া খাল-সংলগ্ন দুর্গম সুন্দরবনের মধ্যে তল্লাশি চালিয়ে বনের মধ্যে অবৈধভাবে জেলেদের বানানো শুঁটকি তৈরির মাচা (রং ঘর) দেখতে পায়। বনরক্ষীরা মাচা (রং ঘর) থেকে ২ বস্তা শুঁটকি চিংড়ি জব্দ করেন। এ ছাড়া ১টি জেলে নৌকা, ২টি টুনা জাল এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়। বনরক্ষীদের উপস্থিতি বুঝতে পেরে শুঁটকি উৎপাদনকারী জেলেরা সুন্দরবনের ভেতরে পালিয়ে যায়। পরে বনরক্ষীরা শুঁটকির মাচা ভেঙে ধ্বংস করে।
অপর দিকে, ওই দিন বিকেলে সুন্দরবনের কোকিলমোনি টহল ফাঁড়ির কবরখালী খাল থেকে মাছ ধরার ৪টি জেলে নৌকাসহ ১৫টি চর জাল জব্দ করে বনরক্ষীরা। বনরক্ষীদের দেখতে পেয়ে নৌকায় থাকা জেলেরা লাফিয়ে সুন্দরবনের ভেতর পালিয়ে যায়।
সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করীম চৌধুরী বলেন, ‘বর্তমানে সুন্দরবনে তিন মাসের মাছ ধরায় নিষেধাজ্ঞা রয়েছে। এক শ্রেণির জেলেরা আইন অমান্য করে সুন্দরবনের শেলারচরের দুর্গম বনাঞ্চলের মধ্যে অবৈধভাবে শুঁটকির মাচা (রং ঘর) বানিয়ে চিংড়ি মাছ শুঁটকি করছিল। বনরক্ষীদের অভিযানে শুঁটকির মাচা ভেঙে দেওয়া হয়েছে। অপরাধীদের ধরার জন্য সুন্দরবনে টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে প্রায় সাড়ে ১৩ কোটি টাকা মূল্যের ৩৯টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিজিবি। স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন আটক রবিউল। তাঁর বাড়ি দর্শনা উপজেলার ছয়ঘরিয়া গ্রামে।
৭ মিনিট আগে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, জুলাইয়ের শহীদদের ত্যাগের মর্যাদা রক্ষা এবং দেশকে শান্তি, ন্যায়বিচার ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে জামায়াত কাজ করে যাচ্ছে। ক্ষমতাসীন দল কথায় কথায় গণ-অভ্যুত্থানের একক কৃতিত্ব নিতে চাচ্ছে।
১১ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় দ্রুত কার্যকর এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে রাজশাহীতে গণমিছিল ও পথসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর শাখা।
১৫ মিনিট আগে
ময়মনসিংহের নান্দাইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সরকারবিরোধী মিছিলে অভিযান চালিয়ে ৪ নেতা-কর্মীকে আটক করেছে নান্দাইল মডেল থানা-পুলিশ। আটক ব্যক্তিদের আজ শনিবার সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে।
২০ মিনিট আগে