
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে অভিযান চালিয়ে ৩৯টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিজিবি। জব্দ করা স্বর্ণের বারের আনুমানিক মূল্য প্রায় সাড়ে ১৩ কোটি টাকা।
আজ শনিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান।
আটক রবিউল ইসলাম (৩৪) দর্শনা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা।

বিজিবি জানায়, উপজেলার পারকৃষ্ণপুর সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের গোপন সংবাদ পেয়ে আজ বিকেলে সেখানে অভিযান চালায় বিজিবি। এ সময় সীমান্ত পিলার ৭৮-এর দিকে মোটরসাইকেলযোগে যাওয়ার সময় সন্দেহভাজন রবিউলকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে বিভিন্ন আকারের ৩৯ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। এসব স্বর্ণের মোট ওজন ৬ কেজি ৯৬৮ গ্রাম, যার আনুমানিক মূল্য ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা। এ ছাড়া রবিউলের কাছ থেকে একটি মোটরসাইকেল, একটি মোবাইল এবং নগদ ১৪০ টাকা জব্দ করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন আটক রবিউল। তাঁকে দর্শনা থানায় সোপর্দ করা হবে। স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৪৩ জন রোগী ভর্তি হয়েছে। এ সময় চিকিৎসাধীন অবস্থায় এক নারী মারা গেছেন। মৃত ওই নারী ডেঙ্গু পজিটিভ ছিলেন বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
৩ মিনিট আগে
উত্তরার বাড়িটি তুরিন আফরোজের মা সামসুন নাহার তসলিম তার ছেলে অধ্যাপক শাহনওয়াজকে ১৯৯৭ সালে হেবা করেন। হেবা মূলে শাহনওয়াজ ওই বাড়ির মালিক। তিনি মালিকানা অর্জন করার পর নিজ নামে নামজারি করেন। নিয়মিত খাজনা পরিশোধ করেন। কিন্তু আওয়ামী লীগ সরকার আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর
৬ মিনিট আগে
মানিকগঞ্জের হরিরামপুরে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে তিনটি সড়ক পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সংসদ সদস্য মঈনুল ইসলাম খান শান্ত। অনুষ্ঠানে তিনি দেশে সারের পর্যাপ্ত মজুত থাকার দাবি করে সারসংকট নিয়ে অপপ্রচারের অভিযোগ করেন।
১০ মিনিট আগে
বাগেরহাটের চিতলমারীতে ২ হাজার ৪২টি গ্যাস সিলিন্ডার জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জব্দ করা গ্যাস সিলিন্ডারের বাজারমূল্য ২১ লাখ ৮১ হাজার ২০০ টাকা। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা মোড়ে অবস্থিত মের্সাস রোহা এন্টারপ্রাইজ থেকে অবৈধভাবে মজুত রাখা ও মেয়াদোত্তীর্ণ এসব গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়।
১৩ মিনিট আগে