Ajker Patrika

সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে কোনো ছাড় দেওয়া হবে না: অ্যাডভোকেট জুবায়ের

সিলেট প্রতিনিধি
সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে কোনো ছাড় দেওয়া হবে না: অ্যাডভোকেট জুবায়ের
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গণমিছিল। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, জুলাইয়ের শহীদদের ত্যাগের মর্যাদা রক্ষা এবং দেশকে শান্তি, ন্যায়বিচার ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে জামায়াত কাজ করে যাচ্ছে। ক্ষমতাসীন দল কথায় কথায় গণ-অভ্যুত্থানের একক কৃতিত্ব নিতে চাচ্ছে। অথচ চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানকে ঠেকাতে পতিত ফ্যাসিস্ট সরকার ১ আগস্ট জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরকে নিষিদ্ধ করেছিল। তারা বুঝতে পেরেছিল এই বিপ্লবের পেছনে কারা জড়িত। কিন্তু আমরা ফ্যাসিস্টের কাছে মাথা নত করিনি। সর্বশক্তি নিয়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে এগিয়ে নিতে কাজ করেছি। যার ফলে দেড় হাজার শহীদ ও ৩০ হাজারের বেশি আহত জুলাই যোদ্ধার রক্তের বিনিময়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। কিন্তু গণ-অভ্যুত্থানের দুই বছরেও জাতি কাঙ্ক্ষিত পরিবর্তন দেখতে পারছে না। বিএনপি ক্ষমতায় গিয়ে জুলাই সনদকে উপেক্ষা ও গণভোটের রায় বাতিলের মাধ্যমে জাতির সঙ্গে প্রতারণা করে ছাত্র-জনতার আশা-আকাঙ্ক্ষাকে গলা টিপে হত্যা করেছে।

আজ শনিবার আসরের পর সিলেট নগরীর ঐতিহাসিক কোর্টপয়েন্টে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট হাসিনা ও তাঁর দোসরদের বিচারের দাবিতে অনুষ্ঠিত গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট জুবায়ের এসব কথা বলেন।

গণমিছিলটি কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত গণমিছিল পূর্ব সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান ও জামায়াতের সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন।

গণমিছিল পূর্ব সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মহানগর নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল, মহানগর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু, সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, শাহপরান পশ্চিম থানা আমির রফিকুল ইসলাম মজুমদার প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত