
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় দ্রুত কার্যকর এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে রাজশাহীতে গণমিছিল ও পথসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর শাখা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার আয়োজিত গণমিছিলটি নগরের নিউমার্কেট এলাকা থেকে শুরু হয়ে মনিচত্বর, আলুপট্টি ও কুমারপাড়া হয়ে সাহেববাজার জিরো পয়েন্টে গিয়ে পথসভায় মিলিত হয়। মিছিলজুড়ে অংশগ্রহণকারীরা জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, গণহত্যার বিচার এবং জনগণের গণরায়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরের আমির ও চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমির আবু মোহাম্মদ সেলিম ও ডা. মো. জাহাঙ্গীর, সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, ত্রাণবিষয়ক সেক্রেটারি অধ্যাপক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার প্রমুখ।
পথসভায় বক্তারা বলেন, জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিলম্ব হলে রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে সরকারকে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।

মনোহরপুর গ্রামের সৌদিপ্রবাসী আব্দুল মান্নান ও নাসিমা বেগম দম্পতির ১৩ বছর বয়সী মেয়ে ইসরাতুল জান্নাত স্থানীয় আগরপুর দিশারী প্রি-ক্যাডেট স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। তার সঙ্গে পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলার মধ্য গজারিয়া (ছোট গজারিয়া) গ্রামের মাহফুজ আহমেদ অন্তরের (২২) বিয়ের আয়োজন করা হয়েছিল।
৪ মিনিট আগে
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী নিরাপত্তা কর্মকর্তা মো. আরিফুল্লাহ জেলিনের (২৬) সন্ধান ও দ্রুত জীবিত উদ্ধারের দাবি জানিয়েছে তাঁর পরিবার। আজ শনিবার সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলন করে এ দাবি জানায় তাঁর পরিবার। এতে লিখিত বক্তব্য পাঠ করেন নিখোঁজ জেলিনের মামা আবুল কালাম আজাদ।
৪৪ মিনিট আগে
ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদ থেকে নুর নবী পাটোয়ারী (৭০) নামে এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেল ৪টার দিকে নগরীর গোদারাঘাট পাওয়ার স্টেশনসংলগ্ন ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
১ ঘণ্টা আগে
আগামী এক মাসের মধ্যে সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে। একই সঙ্গে সিলেট থেকে জাফলং পর্যন্ত রেললাইন নির্মাণ প্রকল্পের কাজও দৃশ্যমানভাবে শুরু হবে। রেললাইনটি চালু হলে এ অঞ্চলে পর্যটননির্ভর অর্থনীতি সম্প্রসারিত হওয়ার পাশাপাশি কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে।
১ ঘণ্টা আগে