
ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও উপদেষ্টা সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২৩ মে) সন্ধ্যা ৬টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, বাংলাদেশ বার কাউন্সিলরের সাবেক সহসভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক চেয়ারম্যান ছিলেন।
ইউসুফ হোসেন হুমায়ুনের ছেলে ডা. আফতাব ইউসুফ রাজ আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আজকের পত্রিকাকে তাঁর বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কখন, কোথায় তাঁর জানাজা এবং দাফন করা হবে সে বিষয়টি পরে জানানো হবে বলে জানান।

চট্টগ্রামের কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় মো. আব্দুল খালেক (৬২) নামে এক সিএনজিচালিত অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও ৭ জন আহত হয়েছেন। আজ সোমবার সকালে বড় উঠান শাহমীরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২ মিনিট আগে
রাজধানীর গাবতলী থেকে ঢাকা-আরিচা ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক হয়ে বাড়ি ফেরার পথে তীব্র যানজটে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বিভিন্ন স্থানে দীর্ঘ যানজটের কারণে যানবাহনগুলোকে কয়েক ঘণ্টা আটকে থাকতে হচ্ছে।
৪ মিনিট আগে
নেত্রকোনার কেন্দুয়ায় কোরবানির অস্থায়ী পশুর হাটে গরু বিক্রির স্থান নির্ধারণকে কেন্দ্র করে দুই গরু বিক্রেতার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত দুজন আহত হয়েছেন।
৭ মিনিট আগে
ঈদের দিন দুপুরের পর থেকে পরবর্তী আট ঘণ্টার মধ্যে কোরবানির সব বর্জ্য অপসারণ করার কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। আজ সোমবার জাতীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি...
১০ মিনিট আগে