নরসিংদীতে মোট ৬৬৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১২৯টির ফলাফল প্রকাশিত হয়েছে। প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে পাঁচটি সংসদীয় আসনে সবকটিতেই ধানের শীষ প্রতীকের প্রার্থীরা এগিয়ে রয়েছেন।
নরসিংদী-১ (সদর) আসনে মোট ১৪২টি কেন্দ্রের মধ্যে ১৫টির ফলাফলে ধানের শীষের খায়রুল কবির খোকন ১১,৩৫৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের মো: ইব্রাহিম ভূঞা পেয়েছেন ৫,৮৫০ ভোট।
নরসিংদী-২ (পলাশ) আসনে মোট ৯১টি কেন্দ্রের মধ্যে ২৫টির ফলাফলে ধানের শীষের ড. আব্দুল মঈন খান ২৫,০৬২ ভোটে এগিয়ে আছেন। দাঁড়িপাল্লা প্রতীকের আমজাদ হোসেন ১২,৬০০ ভোট ও শাপলা কলি প্রতীকের মো. গোলাম সারোয়ার তুষার ৬,৩১৫ ভোট পেয়েছেন।
নরসিংদী-৩ (শিবপুর) আসনে মোট ১০১টির মধ্যে ৩১ কেন্দ্রের ফলাফলে মনজুর এলাহী (ধানের শীষ) ২৭,৩৬৫ ভোটে এগিয়ে আছেন। আরিফ উল ইসলাম মৃধা (হাঁস) পেয়েছেন ১৪,৩৬৬ ভোট।
নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে মোট ১৬২টি কেন্দ্রের মধ্যে ১৬টির ফলাফলে ধানের শীষের সরদার শাখাওয়াত হোসেন ১৯,২১৬ ভোটে এগিয়ে রয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকের মো: জাহাঙ্গীর আলম পেয়েছেন ৫,১২৩ ভোট।
নরসিংদী-৫ (রায়পুরা) আসনে মোট ১৬৭ কেন্দ্রের মধ্যে ৪২টির ফলাফলে ধানের শীষের আশরাফ হোসেন বকুল ৩২,৮১৫ ভোট পেয়েছেন। অন্যান্য প্রার্থীদের মধ্যে হাতপাখা প্রতীকের মো. বদরুজ্জামান উজ্জ্বল ৭,৪০৩, রিক্সা প্রতীকের মা. তাজুল ইসলাম ৮,৪৭০, মাইক প্রতীকের মুহাম্মদ পনির হোসেন ৫,১৫৩ ও স্বতন্ত্র বিদ্রোহী জামাল আহাম্মেদ চৌধুরী ২,১৭৫ ভোট পেয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার সাতটি আসনে বিএনপি প্রার্থীদের জয় অনেকটা নিশ্চিত। সবশেষ প্রতিটি আসনের প্রাপ্ত ফলাফল অনুয়ায়ী ধানের শীষের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে বড়সংখ্যক ভোটে এগিয়ে রয়েছেন।
৩ মিনিট আগে
সিলেট-৪ আসনের ১৭২ সেন্টারে লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী, চেয়ারম্যানের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। আজ বৃহস্পতিবার রাতে সিলেট-৪ আসনের প্রকাশিত বেসরকারি ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
৪ মিনিট আগে
রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে মোট ১৫২টি কেন্দ্রের মধ্যে ১৪০টির ফলাফলের ভিত্তিতে জামায়াত প্রার্থী অধ্যাপক গোলাম রব্বানী দাঁড়িপাল্লা প্রতীকে ১,৬৫,৩০৭ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির অধ্যাপক গোলাম রব্বানী ধানের শীষ প্রতীকে ১,০২,৫৬০ ভোট পেয়েছেন।
৬ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠির দুটি সংসদীয় আসনে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থীরা। আজ বৃহস্পতিবার রাতে কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলে ঝালকাঠি-১ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিললেও ঝালকাঠি-২ আসনে বড় ব্যবধানে এগিয়ে আছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী।
১০ মিনিট আগে