
সিলেট-৪ আসনের ১৭২ সেন্টারে লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী, চেয়ারম্যানের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। আজ বৃহস্পতিবার রাতে সিলেট-৪ আসনের প্রকাশিত বেসরকারি ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, আরিফুল হক চৌধুরী পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ৬০৯ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী জয়নাল আবেদীনের প্রাপ্ত ভোট ৬৫ হাজার ৭৭৬ ভোট। এতে বিএনপির প্রার্থী ১ লাখ ১৫ হাজার ৮৪৩ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। তাদের মধ্যে ভোটের ব্যবধান ১ লাখ ১৫ হাজার ৮৩৩ টি।
বিজয়ী (বেসরকারি) প্রতিক্রিয়ায় আরিফুল হক চৌধুরী বলেন, আলহামদুলিল্লাহ। আমি আনন্দিত। এত অল্প সময়ে সিলেট-৪ -এর মানুষজন আমাকে এত বিশ্বাস করেছে, আল্লাহ আমাকে তাদের এই বিশ্বাস ধরে রাখার তাওফিক দিন।

বেসরকারি ফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে জহির উদ্দিন স্বপন পেয়েছেন ৮১ হাজার ৮৩৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. কামরুল ইসলাম খান পেয়েছেন ৩৭ হাজার ৬৯১ ভোট।
৩ মিনিট আগে
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) বিএনপির মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ (ধানের শীষ) ২ লাখ ২০ হাজার ৫৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুল্লাহ আল ফারুক (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৭২৬ ভোট।
৬ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ (পলাশ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ড. আবদুল মঈন খান জয়ী হয়েছেন। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এই আসনের মোট ৯১টি ভোটকেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।
৮ মিনিট আগে
নাটোর-১ আসনে (লালপুর-বাগাতিপাড়া) মোট ১২৫টি কেন্দ্রে স্থানীয় ফলাফলের ভিত্তিতে বিএনপি প্রার্থী ফারজানা শারমিন পুতুল জয়ী হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ১ লাখ ২ হাজার ১৯৭।
১২ মিনিট আগে