
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও এই আসনে দলটির মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। চকরিয়া ও পেকুয়া উপজেলা প্রশাসনের প্রকাশিত বেসরকারি ফলাফল সূত্রে এ তথ্য জানা গেছে।
এ আসনে ১৭৭টি কেন্দ্রের মধ্য ৭৪টি কেন্দ্রের সবশেষ ফলাফলে ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ পেয়েছেন ১ লাখ ২ হাজার ১১০ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল ফারুখ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৫ হাজার ৭৩ ভোট।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীন দেলোয়ার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এ আসনে এবারের ভোটার সংখ্যা ৫ লাখ ৪০ হাজার ৪৬৮।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুরের সংসদীয় তিনটি আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। রিটার্নিং কর্মকর্তা ও শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভোটের ফলাফল ঘোষণা করা হচ্ছে। বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত ফলাফলে তিনটি আসনেই বিএনপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন।
২ মিনিট আগে
বগুড়া-৭ আসনে (শাজাহানপুর ও গাবতলী উপজেলা) বিএনপি মনোনীত প্রার্থী মোরশেদ মিলটন বিজয়ী হয়েছেন। শাজাহানপুর উপজেলায় মোট ভোটার ২ লাখ ৪৩ হাজার ৬০৪ জন। মোট ৭৫টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ধানের শীষ প্রতীকে মোরশেদ মিলটন ১ লাখ ৪ হাজার ৩০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপা
৪ মিনিট আগে
সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে প্রাপ্ত ফলাফলে ১১ দলের দেয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী ও খেলাফত মজলিস নেতা মুফতি আবুল হাসান বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী খেজুরগাছ প্রতীকের বিএনপি জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক।
৬ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই জামায়াতের প্রার্থীরা এগিয়ে। চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থী মো. কেরামত আলী ১০ হাজার ৬৬৯ ভোট পেয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. শাহাজাহান মিঞা পেয়েছেন ৮ হাজার ৩১৬ ভোট।
৬ মিনিট আগে