
সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে প্রাপ্ত ফলাফলে ১১ দলের দেয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী ও খেলাফত মজলিস নেতা মুফতি আবুল হাসান বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী খেজুরগাছ প্রতীকের বিএনপি জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক।
সূত্রে জানা গেছে, জকিগঞ্জ উপজেলার সব কটি কেন্দ্রের ফলাফলে দেয়াল ঘড়ি প্রতীক পেয়েছে ৪৪ হাজার ১৮১ ভোট। একই উপজেলায় খেজুরগাছ প্রতীক পেয়েছে ২০ হাজার ৬৬০ ভোট।
অন্যদিকে নিজ উপজেলা কানাইঘাটে খেজুরগাছ প্রতীক এগিয়ে থাকলেও সামগ্রিক ফলে পিছিয়ে পড়েন উবায়দুল্লাহ ফারুক। কানাইঘাটে তিনি পেয়েছেন ৪৮ হাজার ৯২৪ ভোট। সেখানে দেয়াল ঘড়ি প্রতীক পেয়েছে ৩১ হাজার ৬৩৩ ভোট।
দুই উপজেলার মোট ফলাফলে ১১ দলীয় জোটের প্রার্থী মুফতি আবুল হাসান দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ৭৫ হাজার ৮১৪ ভোট। খেজুরগাছ প্রতীক নিয়ে জমিয়ত সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক পেয়েছেন ৬৯ হাজার ৫৮৪ ভোট। এতে ৬ হাজার ২৩০ ভোটের ব্যবধানে পরাজয় বরণ করেন জমিয়ত সভাপতি।

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছেন। এ সময় সেখান থেকে দুজনকে আটক করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে। মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে পুলিশ।
২ মিনিট আগে
রাজশাহীতে পদ্মার পানি বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার নিচে প্রবাহিত হলেও পানি বাড়ছে। উজানের ঢলে দক্ষিণ পাড়ের চরখিদিরপুর ও খানপুরসহ বিভিন্ন চরাঞ্চল প্লাবিত হয়েছে। অনেক পরিবার পানিবন্দী, এলাকায় বিশুদ্ধ পানি ও খাবারের সংকট দেখা দিয়েছে।
১০ মিনিট আগে
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অন্যায় করনীতি ও অত্যাচারী ইজারাদার দেবী সিংহের বিরুদ্ধে রংপুরে যে ঐতিহাসিক কৃষক বিদ্রোহ হয়েছিল, সেই সত্যকে ভিত্তি করে রচিত হয়েছে ‘রণডঙ্কা’। নাটকের মূল চরিত্র নূরলদীন ছিলেন এই কৃষক বিদ্রোহের মহান নেতা।
১৮ মিনিট আগে
চাঁদপুরের বড় স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্রে প্রতিদিন ১০০ থেকে ১৫০ মণ ইলিশ কেনাবেচা হচ্ছে। সরবরাহ স্থিতিশীল থাকার পাশাপাশি বড় ইলিশ বেশি মিলছে এবং দাম চড়া। নাব্য সংকট, চর জেগে ওঠা, নিষিদ্ধ জালের ব্যবহার ও দূষণকে ইলিশ কমার কারণ বলছেন গবেষকরা।
২০ মিনিট আগে