চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই জামায়াতের প্রার্থীরা এগিয়ে। চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থী মো. কেরামত আলী ১০ হাজার ৬৬৯ ভোট পেয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. শাহাজাহান মিঞা পেয়েছেন ৮ হাজার ৩১৬ ভোট।
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতের প্রার্থী মো. মিজানুর রহমান পেয়েছেন ৭৭ হাজার ১৫৮ ভোট ও বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল ইসলাম পেয়েছেন ৭৩ হাজার ৬৫৫ ভোট।
এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াতের প্রার্থী মো. নুরুল ইসলাম বুলবুল পেয়েছেন ৫৮ হাজার ৯৫১ ভোট ও বিএনপির প্রার্থী মো. হারুনুর রশীদ পেয়েছেন ৪০ হাজার ৩৭৬ ভোট।
জেলার তিনটি আসনে মোট ৫১৫টি কেন্দ্রের মধ্যে জেলা রিটার্নিং অফিসার মো. শাহাদত হোসেন মাসুদ বেসরকারিভাবে ১৫৪টি ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছেন।

ঢাকার আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপের সীমানাপ্রাচীরের ভেতরে গ্যাস সিলিন্ডারবাহী সাত থেকে আটটি কাভার্ড ভ্যানে আগুন ও বিস্ফোরণ ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট রাত পৌনে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের খবর পাওয়া যায়নি।
৩৬ মিনিট আগে
২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে মারা গেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। রোববার বিকেলে কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে ডুবে মারা যান কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাজিদ শাহারিয়ার সানম। আর শনিবার ক্যানসারে মারা গেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট...
৪১ মিনিট আগে
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট আট দিন বন্ধ থাকার পর আবার উৎপাদনে ফিরেছে। আজ রোববার দুপুর ১২টার দিকে দ্বিতীয় ইউনিট পুনরায় উৎপাদন শুরু করেছে। এর আগে ১৩ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে দ্বিতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।
৪২ মিনিট আগে
দুপুরের রান্না শেষে পুকুরে পানি আনতে গিয়েছিলেন বৃদ্ধা খাদিজা আক্তার (৬০)। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসমান মরদেহ দেখতে পান স্বজনেরা। পরে বৃদ্ধার মরদেহ উদ্ধার করেন তাঁরা।
১ ঘণ্টা আগে