
মাগুরার মহম্মদপুর উপজেলার ঘোপ বাওড়ে অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার লাখ টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করেছে প্রশাসন। পরে বিকেলে জব্দ করা এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
আজ বৃহস্পতিবার সকালে বাওড় এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন মহম্মদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদমান আকিব এবং উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌসী আক্তার। এ সময় ১৬৫ পিস চায়না দুয়ারি জাল এবং ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য সাড়ে চার লাখ টাকা।
অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের সদস্য তানজির সোহাগ এবং প্রেসক্লাব মহম্মদপুরের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল পারভেজসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌসী আক্তার বলেন, প্রায় সাড়ে ৪ লাখ টাকার অবৈধ জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মৎস্যসম্পদ রক্ষার্থে এ ধরনের জনস্বার্থমূলক অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ বলছে, মিতু আক্তার যাত্রাবাড়ী এলাকার হাজী সোহেল হত্যা মামলার আসামি। তিনি তিন দিনের রিমান্ডে ছিলেন। রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করার ঠিক কিছুক্ষণ আগে সকালে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে।
১ মিনিট আগে
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার জান্না বাজারে ভেজাল ডিএপি সার বিক্রির অভিযোগে ব্যবসায়ী সানোয়ারকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দোকান থেকে ৫ বস্তা ভেজাল সার জব্দ করা হয়।
১০ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের চরবড়ফা গ্রামে ধানের জমিতে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে এনায়েত খা ও তাঁর ছেলে মেহেদী হাসান খার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
১৭ মিনিট আগে
সপ্তম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তার। বাবার সঙ্গে বিচ্ছেদের পর তার মা চলে যায়। মাদক মামলায় গ্রেপ্তার হয়ে বাবাও কারাগারে রয়েছেন। দাদি ও ফুফুর নির্যাতনের শিকার হয়ে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। রাতে থানায় পৌঁছে দেওয়ার কথা বলে তাকে গাড়িতে তুলে মাহিন্দ্রাচালক ও তাঁর সহকারী অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা
২২ মিনিট আগে