
টানা ভারী বর্ষণে কক্সবাজারে আবারও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এবার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দরিয়ানগর বড়ছড়া এলাকায় পাহাড় ধসে একটি বসতঘর চাপা পড়ে নাসিমা আক্তার (২৭) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর স্বামী জসিম উদ্দিন (৪০) ও তাঁদের এক সন্তান গুরুতর আহত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউএনও তাহমিনা আক্তার জানান, প্রবল বর্ষণের সময় পাহাড়ধসে একটি বসতঘর চাপা পড়ে। এতে নাসিমা আক্তার, তাঁর স্বামী ও সন্তান ঘরের ভেতরে আটকা পড়ে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে তিনজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাসিমা আক্তারকে মৃত ঘোষণা করেন। আহত স্বামী ও সন্তান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ইউএনও বলেন, গত তিন দিন ধরে পাহাড়ের ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্ক করা হয়েছিল, কিন্তু অনেকেই সেই নির্দেশনা অনুসরণ করেননি।
এর আগে, গত রোববার রাত থেকে গতকাল সোমবার দুপুর পর্যন্ত উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবির, কক্সবাজার শহর ও পেকুয়ায় পৃথক পাহাড়ধসের ঘটনায় ১০ জনের মৃত্যু হয়। সর্বশেষ এ ঘটনাসহ দুই দিনে কক্সবাজার জেলায় পাহাড়ধসে প্রাণহানির সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে।

ময়মনসিংহের নাসিরাবাদ কলেজের অধ্যক্ষ আহমেদ শফিকের বিরুদ্ধে ভুয়া বিল-ভাউচার ও নিয়োগ-বাণিজ্যের মাধ্যমে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. লুৎফর রহমান আকন্দকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।
৩ মিনিট আগে
প্রতিবেশী ১২ বছর বয়সী এক কিশোরীকে প্রায় সাত মাস আগে একাধিকবার ধর্ষণ করে সাজন। এতে ওই কিশোরী গর্ভধারণ করে। পরে গর্ভপাত ঘটালে মৃত কন্যাসন্তান প্রসব করে সে। ঘটনা ধামাচাপা দিতে নবজাতকের মরদেহে ইট বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়। কম বয়স এবং শারীরিক পরিবর্তন স্পষ্ট না হওয়ায় পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পারেনি।
৭ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুরে জুলাই পদযাত্রা-পরবর্তী পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম একদলীয় শাসনের অভিযোগ তোলেন। একই সভায় সারজিস আলম জুলাই সনদ, গণভোট, সীমান্ত নিরাপত্তা, আদানী ইস্যু ও সাভারের হামলা নিয়ে বক্তব্য দেন।
২৮ মিনিট আগে
আটক ব্যক্তিরা বিভিন্ন এলাকায় স্বল্প সময়ের জন্য বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা সংঘবদ্ধভাবে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এই ঘটনায় মামলা দায়ের করে আজ তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
২৮ মিনিট আগে