চাঁদপুর সদর উপজেলার মান্দারী গ্রামে মাদকবিরোধী অভিযানের নামে একটি বাড়ির সামনে গিয়ে এক প্রবাসীকে ইটপাটকেল নিক্ষেপ করে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে হত্যা মামলা হয়েছে। পুলিশ বলছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
নিহত শাহজাহান পাটোয়ারী (৪৫) শাহ মোহাম্মদপুর ইউনিয়নের মান্দারী গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত মকবুল হোসেন পাটোয়ারী।
গতকাল বুধবার বিকেলে তাঁর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহত শাহজাহান পাটোয়ারীর স্বজন ও মামলার বাদী মো. স্বপন পাটোয়ারীর করা এজাহার অনুযায়ী, গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে কয়েকজন যুবক মাদকবিরোধী অভিযানের কথা বলে শাহজাহান পাটোয়ারীর বাড়ির এলাকায় যান। তাঁরা সেখানে কেন এসেছেন, শাহজাহান তা জানতে চাইলে যুবকেরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তাঁকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন শাহজাহানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেন নিহত শাহজাহানের স্বজন স্বপন পাটোয়ারী।
মামলায় অভিযুক্ত চারজন হলেন লোধেরগাঁও গ্রামের মৃত আলফু গাজীর ছেলে মো. শাকিল গাজী (২৭), মৃত শফিক গাজীর ছেলে মো. সাজিদ গাজী (২৩), মান্দারী গ্রামের আব্দুর রাজ্জাক মিজির ছেলে আল আমিন মিজি (২১) ও মো. আরাফাত মিজি (১৯)।
মামলার এজাহারে তাঁদের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে এলাকায় প্রবেশ, হামলা ও হত্যার অভিযোগ আনা হয়েছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ, ঘটনার সময় কার কী ভূমিকা ছিল এবং মাদকবিরোধী অভিযানের নামে ওই যুবকেরা কেন সেখানে গিয়েছিলেন—এসব বিষয় তদন্তে বেরিয়ে আসবে বলে জানিয়েছে পুলিশ।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, বাদীর লিখিত অভিযোগ পাওয়ার পর এজাহার রেকর্ড করে মামলা করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্তের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ওসি আরও বলেন, গতকাল রাতে ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছিল। তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

উপজেলার কলন্দা কাজীপাড়া গ্রামের দিনমজুর উত্তম কুমার রায় বছর তিনেক আগে প্রতিবেশী খাদেমুল ইসলামের কাছ থেকে সুদের ওপর ১২ হাজার টাকা ধার নেন। বছর ঘুরতেই সুদাসলে সেই টাকা দাঁড়ায় ১ লাখ ৭৬ হাজারে। উত্তম কুমার ধার নেওয়া টাকার দ্বিগুণ পরিশোধ করে ব্যাংকের চেকের পাতা ফেরত চেয়েও পাননি।
১৯ মিনিট আগে
মাগুরার মহম্মদপুরে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত আহাদ-সুমন হত্যা মামলার অন্যতম আসামি ও সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জ্বল আক্তার কাফুরকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুজ্জামান মিল্টনের নেতৃত্বে একদল নেতা-কর্মী পুলিশের কাছ...
২১ মিনিট আগে
রংপুরের পীরগাছায় চলন্ত ট্রেনে উঠতে গিয়ে বিটুল মিয়া (৩৯) নামের এক রেলকর্মী মারা গেছেন। আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে দিনাজপুর থেকে ছেড়ে আসা দোলনচাঁপা ট্রেনটি পীরগাছা স্টেশনে যাত্রাবিরতি শেষে সান্তাহারের উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় স্টেশনসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে
রংপুর জেলার বাসিন্দা আলতাব হোসেন প্রায় আড়াই বছর আগে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সিকিউরিটি ইনচার্জ হিসেবে যোগ দেন। গত শনিবার রাত ১১টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের মুশুরিয়াঘোনা এলাকায় এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী আটক করে।
৪১ মিনিট আগে