রংপুরের পীরগাছায় চলন্ত ট্রেনে উঠতে গিয়ে বিটুল মিয়া (৩৯) নামের এক রেলকর্মী মারা গেছেন। আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে দিনাজপুর থেকে ছেড়ে আসা দোলনচাঁপা ট্রেনটি পীরগাছা স্টেশনে যাত্রাবিরতি শেষে সান্তাহারের উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় স্টেশনসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিটুল মিয়া গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তালুক ফলগাছা গ্রামের আহমদ আলীর ছেলে। তিনি বাংলাদেশ রেলওয়ের বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে ওয়েম্যান পদে কর্মরত ছিলেন।
পীরগাছা রেলওয়ে স্টেশন মাস্টার জেনারুল ইসলাম জানান, দোলনচাঁপা ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর চলন্ত অবস্থায় ট্রেনে ওঠার চেষ্টা করেন বিটুল মিয়া। এ সময় তিনি ট্রেনের নিচে পড়ে কাটা যান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
বোনারপাড়া জিআরপি রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

চট্টগ্রাম নগরের বন্দর থানার আদর্শ পাড়ায় অনলাইন জুয়ায় টাকা হারানোর পর স্ত্রীর সঙ্গে কলহের জেরে তাঁকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে মো. জাবেদের বিরুদ্ধে। এসআরবি-৭ জাবেদকে আটক করে রক্তমাখা ছুরি উদ্ধারের কথা জানিয়েছে।
৬ মিনিট আগে
টানা তিন দিন ক্যাম্পাসে আন্দোলন করার পর এবার রাজপথে নেমেছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। কারিগরি শিক্ষা বোর্ডের বদলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্তির দাবিতে টানা চতুর্থ দিনের মতো আজ বুধবার সিলেট নগরীর কোর্ট পয়েন্টে তাঁরা অবস্থান কর্মসূচি পালন করেছেন।
১৬ মিনিট আগে
উচ্ছেদ অভিযান চলাকালে যেসব অরাজকতা সৃষ্টিকারী, দুষ্কৃতকারী ও অবৈধ ফ্যাসিজম দখলদার সিটি করপোরেশনের পরিবহন, পুলিশ ও সাংবাদিকদের ওপর হামলা করেছে তাদের আইনে আওতায় আনা হবে। তিনি বলেন, মিরপুর-১০ পরিচালিত আজকের উচ্ছেদ অভিযানে ফ্যাসিজমের আমল থেকে ফুটপাত দখলকারীরা ও তাদের দোসরদের ইন্ধনে এই হামলা করা হয়েছে |
১৮ মিনিট আগে
সায়েদাবাদ বাস টার্মিনালের চাপ কমাতে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও নোয়াখালীসহ ১৬ জেলার দূরপাল্লার বাস কাঁচপুরের নির্মাণাধীন টার্মিনালে স্থানান্তরের প্রস্তুতি চলছে। প্রায় ৫০ কোটি টাকার প্রকল্পটির প্রাথমিক কার্যক্রম চলতি বছরের ডিসেম্বরের মধ্যে চালুর লক্ষ্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের...
১৯ মিনিট আগে