
বিশ্বকাপের বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা ঘিরে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সেই পরিকল্পনা থেকে সরে এলেও একের পর এক বিতর্কের ঝাপটা লাগছিল তাঁর গায়ে। অবশেষে আলোচিত ইস্যুতে ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলেন ইনফান্তিনো।
চাপের মুখে বুধবার শীর্ষ কর্মকর্তাদের নিয়ে জরুজি বৈঠকে বসেন ইনফান্তিনো। সেখানে পূর্ণ সমর্থন পেয়েছেন এই ফুটবল সংগঠক। বৈঠকের পর ফিফা জানিয়েছে, বিতর্কিত পরিকল্পনাটি বাতিল করা হয়েছে এবং ভবিষ্যতে এমন ভুল আর না করার প্রতিশ্রুতিও দিয়েছে তারা।
ফিফার দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘যে ভুলগুলো হয়েছে তা স্বীকার করা হয়েছে এবং পুরো প্রক্রিয়াটি ভিন্নভাবে পরিচালনা করা উচিত ছিল।’ এ নিয়ে ফিফা কাউন্সিল ও সদস্যদেশগুলোর ফুটবল সংস্থাগুলোর কাছে ক্ষমা চেয়ে চিঠিও পাঠানো হয়েছে। সেখানে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করা হয়েছে।
ফিফা আরও নিশ্চিত করেছে, এফএফই-সংক্রান্ত প্রস্তাবটি এখন আর বিবেচনায় নেই। সংস্থাটি বলেছে, ‘এই অভিজ্ঞতা থেকে সব সময়ই শেখার সুযোগ থাকে এবং ফিফা এ অভিজ্ঞতার আলোকে নিজেদের প্রক্রিয়া আরও উন্নত করবে।’ তবে একই সঙ্গে সতর্কবার্তাও দিয়েছে তারা। এই প্রসঙ্গে সংস্থাটি বলেছে, ‘ফিফা আর তার সততা, সুশাসন ও যথাযথ প্রক্রিয়ার বিরুদ্ধে কোনো আক্রমণ সহ্য করবে না। নিজেদের নাম ও সুনাম রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।’
বিশ্ব ফুটলে ব্যাপক প্রতিক্রিয়ার মুখে গত শনিবার ইনফান্তিনো তার ২০ বিলিয়ন ডলারের পরিকল্পনা প্রত্যাহার করেন। ওই পরিকল্পনায় এফএফই-এর প্রায় ২০ শতাংশ শেয়ার বিক্রি করে ৪.২ বিলিয়ন ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। সম্ভাব্য প্রধান বিনিয়োগকারী হিসেবে ছিল জশুয়া কুশনার প্রতিষ্ঠিত থ্রাইভ ইটার্নাল।

মেয়েদের জুনিয়র হকি এশিয়া কাপ ছেলেদের দুর্দিনে বড় জয় পেল বাংলাদেশের মেয়েরা । চীনের মকিতে চ্যালেঞ্জার পুলে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে ৫–১ গোলে। এর আগে প্রথম ম্যাচে চায়নিজ তাইপেকে হারিয়েছিল ৭–০ গোলে।
১ ঘণ্টা আগে
এ বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকেরও প্রশ্ন কেন এবার হচ্ছে না বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এমনকি তিনি এ ব্যাপারে কিছুই জানতেন না।
১ ঘণ্টা আগে
আইনি ও প্রশাসনিক কাজের পারিশ্রমিক নিয়ে করা মামলায় নির্ধারিত শুনানিতে আদালতে হাজির হলেন না মোহামেদ সালাহ। রোববার নিউ কায়রো কোর্ট অব ফার্স্ট ইন্সট্যান্সে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে চূড়ান্ত শপথ নেওয়ার কথা ছিল মিসরীয় এই তারকার।
১ ঘণ্টা আগে
বাঁহাতের কাটার-স্লোয়ারে ব্যাটারদের বোকা বানাতে সিদ্ধহস্ত মোস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক ক্রিকেটে তো বটেই, বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও এভাবেই একের পর এক উইকেট শিকার করে চলেছেন তিনি। বাংলাদেশের বাঁহাতি পেসারের জন্মদিনে আজ শুভেচ্ছা জানাল বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি।
২ ঘণ্টা আগে