
মাগুরার মহম্মদপুরে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত আহাদ-সুমন হত্যা মামলার অন্যতম আসামি ও সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জ্বল আক্তার কাফুরকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুজ্জামান মিল্টনের নেতৃত্বে একদল নেতা-কর্মী পুলিশের কাছ থেকে তাঁকে ছিনিয়ে নেন বলে স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার ধোয়াইল বাজারে এ ঘটনা ঘটে। তবে ঘটনার বিষয়ে পুলিশের ভাষ্য ভিন্ন। পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আসামিরা পালিয়ে যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার বিকেলে ধোয়াইল বাজারের একটি কক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের অন্তত ১০ থেকে ১৫ জন নেতা-কর্মীকে নিয়ে গোপনে বৈঠক করছিলেন। সেখানে সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জ্বল আক্তার কাফুর ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদের নেতৃত্বে পুলিশ বিকেল ৫টার দিকে সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশ কাফুরকে আটক করে। তবে অন্য ব্যক্তিরা পালিয়ে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাফুরকে আটক করলে পুলিশের ওপর চড়াও হন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুজ্জামান মিল্টন। তাঁর নেতৃত্বে ১০ থেকে ১৫ জন ঘটনাস্থল থেকে কাফুরকে ছাড়িয়ে নেন। এ সময় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফারুক রেজা লেনিন, ছাত্রদল নেতা আবু আম্মান ইউসুফ এবং ইউনিয়ন বিএনপি নেতা মশিউর রহমান ছিলেন। এই অভিযোগের বিষয়ে জানতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুজ্জামান মিল্টনের মোবাইলে একাধিকবার কল দেওয়া হয়। তবে তিনি সাড়া দেননি।
এদিকে আসামি ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার করেছেন মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ। তিনি বলেন, ‘কয়েকটি মিডিয়াতে বিষয়টি ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। আমরা ধোয়াইল এলাকায় অভিযান পরিচালনা করেছিলাম ঠিকই, কিন্তু পুলিশ পৌঁছানোর আগেই খবর পেয়ে আসামিরা ঘটনাস্থল থেকে সটকে পড়ে।’

মুন্সিগঞ্জের শ্রীনগরে অতিরিক্ত সুদের প্রলোভন দেখিয়ে গ্রাহকদের গচ্ছিত টাকা আত্মসাতের অভিযোগে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা মো. শরিফুজ্জামান সোহাগকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর কাছ থেকে নগদ ১ লাখ ৪৫ হাজার ২০০ টাকা, তিনটি মুঠোফোনসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।
১ মিনিট আগে
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে বড় ধরনের প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর আওতায় সুরমা নদীর উভয় তীরে প্রায় ১৭ কিলোমিটার করে বাঁধ ও সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বন্যা নিয়ন্ত্রণের পাশাপাশি...
২ মিনিট আগে
কুড়িগ্রামে প্রথমবারের মতো সফরে গিয়ে নিজেকে ‘নতুন বউয়ের’ সঙ্গে তুলনা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কুড়িগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নিজের প্রথম সফরের প্রসঙ্গ বোঝাতে এমন উদাহরণ টানেন তিনি।
৬ মিনিট আগে
সিএনজিচালিত অটোরিকশা চালক ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি অবস্থানের জেরে টানা ৭৯ ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে নওগাঁয় অভ্যন্তরীণ ও কয়েকটি আন্তজেলা রুটে বাস ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল শুরু হয়েছে।
১১ মিনিট আগে