
নবনিযুক্ত উপাচার্য শেখ শরীফুল আলম আজ সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় চুপিসারে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ক্যাম্পাসে প্রবেশের পর থেকে পুরো ক্যাম্পাসে পরিস্থিতি ঘোলাটে হয়েছে। প্রশাসনিক ভবনের তালা ভেঙে কার্যালয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা আলটিমেটাম দিয়ে তাঁকে নিজ কার্যালয়ের ভেতরেই তালাবদ্ধ করে রাখেন।
শিক্ষার্থীদের আলটিমেটাম অনুযায়ী নির্ধারিত সময়ের (দুপুর ১২টা) মধ্যে উপাচার্য ভবন না ছাড়ায় উপাচার্য ভবনকে ‘ভ্যাকেন্ট’ ঘোষণা, ফটকে তালা ও বাইরে থেকে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেন শিক্ষার্থীরা। সেই তালা এখনো খুলে দেওয়া হয়নি।
ওই ভবনে বিদ্যুৎ না থাকায় অন্ধকারে বসে আছেন উপাচার্য। সঙ্গে রয়েছেন আরও কয়েকজন। সকাল থেকে উপাচার্য বাইরে বের হতে না পারায় ভেতরেই খাবার সরবরাহ করেছেন শিক্ষার্থীরা। আর ভেতরে গরমের মধ্যে মশার উৎপাতের কথাও জানা গেছে।
এ বিষয়ে আন্দোলনকারী শিক্ষার্থী আফিফ কবির বলেন, ‘নতুন উপাচার্য তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেছেন। তাঁর এই আচরণ অত্যন্ত ঘৃণিত। আমরা উনাকে প্রত্যাখ্যান করি। ক্ষুব্ধ শিক্ষার্থীরা তাঁকে ভবনের ভেতরে তালাবদ্ধ করে রেখেছেন। সেখানে খাবার ও পানি সরবরাহ করা হয়েছে।’
এই পরিস্থিতির অবসান কীভাবে—প্রশ্ন করা হলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ভিসির অবরুদ্ধ অবস্থা এখনো (রাত ৮টা ৩০ মিনিট) আছে। আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।

গাজীপুরে অবৈধভাবে গ্যাস সরবরাহ, গ্যাসের কৃত্রিম সংকট সৃষ্টি ও সংযোগ ব্যবহারে অনিয়মের অভিযোগে ছয়টি সিএনজি স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে স্টেশনগুলোর বিরুদ্ধে মোট ২ কোটি ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
১০ মিনিট আগে
নওগাঁর বদলগাছীর লক্ষ্মীপুর গ্রামে নিজ শয়নকক্ষ থেকে সিফাত হোসেন নামে ১৫ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, বিয়েতে অসম্মতির কারণে সে আত্মহত্যা করে থাকতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হবে বলে জানিয়েছে পুলিশ।
১০ মিনিট আগে
নোয়াখালীর হাতিয়ায় রাতের আঁধারে পুকুরে বিষ দিয়ে মেরে ফেলা হয় খামারির মাছ। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয় খামারির। আজ সোমবার সকালে উপজেলার জাহাজমারা সেন্টারবাজার-সংলগ্ন বিরবিরি গ্রামে এই ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে
নাটোরের গুরুদাসপুরে বাদ পড়া সাত কৃতি শিক্ষার্থীকে (চলতি বছর এসএসসি পাস) সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। আগের তালিকায় থাকা আটজনের সঙ্গে এই সাতজনকে যুক্ত করে মোট ১৫ জনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ সোমবার উপজেলা প্রশাসনের সভাকক্ষে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। তবে আয়োজনটিতে কোনো সংবাদমাধ্যমক
৩৬ মিনিট আগে