চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

চুয়েটে শিক্ষার্থীদের খোলাচিঠি, ভিসির সঙ্গে ‘অসহযোগিতায়’ সব পক্ষ
চুয়েটে নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে পূর্ণাঙ্গ অসহযোগিতা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি ও স্টাফ অ্যাসোসিয়েশন। এদিকে শিক্ষার্থীরা ক্লাসে ফেরার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষকদের কাছে খোলাচিঠি দিয়েছেন। আগামী বুধবার ক্যাম্পাস পরিদর্শনে যাবে ইউজিসির পরামর্শক কমিটি।

চুয়েটে ৩৪ দিনের অচলাবস্থা, বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলনে শিক্ষা কার্যক্রমে অচলাবস্থা ৩৪ দিনে গড়িয়েছে। সংকট নিরসনের দৃশ্যমান অগ্রগতি না থাকায় শিক্ষার্থীদের মধ্যে সেশনজটের আশঙ্কা তৈরি হয়েছে।

সংকট নিরসনের কমিটিতে নেই চুয়েটের কেউ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অচলাবস্থার প্রায় এক মাস হতে চলল। উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে সর্বাত্মক শাটডাউন এবং শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতিতে এখনো স্থবির বিশ্ববিদ্যালয়। সংকট নিরসনে সিন্ডিকেট সভা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় সংকট নিরসনে কমিটি হয়েছে।

চুয়েটে অচলাবস্থা, সংকট নিরসন কমিটিতেও নেই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি
উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে চুয়েটে এক মাস ধরে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম স্থবির। সংকট নিরসনে ইউজিসির ছয় সদস্যের পরামর্শক কমিটি গঠন হলেও এতে চুয়েটের কোনো প্রতিনিধি নেই। এ নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে সংশয় ও আন্দোলনকারীদের ক্ষোভ রয়েছে।









