Ajker Patrika

ভারতে পাচারকালে সাড়ে ১৩ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১

জীবননগর ও চুয়াডাঙ্গা প্রতিনিধি
ভারতে পাচারকালে সাড়ে ১৩ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১
আটক রবিউল ইসলাম ও স্বর্ণের বার। ছবি: আজকের পত্রিকা

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে অভিযান চালিয়ে ৩৯টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিজিবি। জব্দ করা স্বর্ণের বারের আনুমানিক মূল্য প্রায় সাড়ে ১৩ কোটি টাকা।

আজ শনিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান।

আটক রবিউল ইসলাম (৩৪) দর্শনা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা।

আটক রবিউল ইসলাম ও স্বর্ণের বার। ছবি: আজকের পত্রিকা
আটক রবিউল ইসলাম ও স্বর্ণের বার। ছবি: আজকের পত্রিকা

বিজিবি জানায়, উপজেলার পারকৃষ্ণপুর সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের গোপন সংবাদ পেয়ে আজ বিকেলে সেখানে অভিযান চালায় বিজিবি। এ সময় সীমান্ত পিলার ৭৮-এর দিকে মোটরসাইকেলযোগে যাওয়ার সময় সন্দেহভাজন রবিউলকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে বিভিন্ন আকারের ৩৯ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। এসব স্বর্ণের মোট ওজন ৬ কেজি ৯৬৮ গ্রাম, যার আনুমানিক মূল্য ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা। এ ছাড়া রবিউলের কাছ থেকে একটি মোটরসাইকেল, একটি মোবাইল এবং নগদ ১৪০ টাকা জব্দ করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন আটক রবিউল। তাঁকে দর্শনা থানায় সোপর্দ করা হবে। স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত