
‘নিজেও কিডনি রোগী, তবু বাবার চিকিৎসার জন্য ভ্যান চালায় কিশোর’ শিরোনামে গত ২৫ জুলাই জাতীয় দৈনিক আজকের পত্রিকার অনলাইন ও মাল্টিমিডিয়ায় সিরাজগঞ্জের কামারখন্দের চৌদুয়ার গ্রামের কিশোর হৃদয় শেখের পরিবারের দুর্দশার একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু হৃদয়ের পরিবারের পাশে দাঁড়িয়েছেন।
আজ শনিবার সন্ধ্যায় মন্ত্রীর প্রতিনিধিদল হৃদয় শেখের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নেয় এবং ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা করে। এই সহায়তা পেয়ে স্বস্তি ফিরেছে পরিবারটিতে।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল্লাহ আল কায়েস, কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল আলিম খান এবং ভদ্রঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মির্জা আব্দুস সামাদসহ স্থানীয় নেতারা।
বিদ্যুৎমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল্লাহ আল কায়েস বলেন, ‘হৃদয়কে নিয়ে গণমাধ্যমে প্রচারিত খবরটি মন্ত্রী মহোদয়ের নজরে আসে। তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেছেন। তাঁর প্রতিনিধি হিসেবে আমরা এসে হৃদয় শেখের পরিবারের হাতে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দিয়েছি। ভবিষ্যতেও আমরা তাঁদের পাশে থাকার চেষ্টা করব।’
আর্থিক সহায়তা পেয়ে আবেগাপ্লুত হৃদয় শেখ সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলে, ‘আপনাদের মাধ্যমে আমার বিষয়টি মন্ত্রী দেখেছেন। তিনি আমাদের ৫০ হাজার টাকা সহায়তা দিয়েছেন। আমরা খুব খুশি এবং তাঁর প্রতি কৃতজ্ঞ।’
উল্লেখ্য, ১৬ বছর বয়সী হৃদয় শেখ দীর্ঘদিন ধরে ব্যাটারিচালিত ভ্যান চালিয়ে কিডনি রোগে আক্রান্ত বাবার চিকিৎসা, সংসারের খরচ এবং ছোট ভাই-বোনের দেখভাল করে আসছে। নিজেও কিডনি সমস্যায় ভুগলেও অভাবের কারণে নিজের চিকিৎসা বন্ধ রেখে পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে এই কিশোর। তার সংগ্রামের গল্প প্রকাশিত হওয়ার পর স্থানীয়ভাবে ব্যাপক সাড়া পড়ে।

সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় সুনামগঞ্জে রোপণকৃত বেশির ভাগ বৃক্ষের চারা মরে যাচ্ছে। সঠিকভাবে চারা রোপণ না করা এবং পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের অভাবে চারাগুলো মরে যাচ্ছে বলে জানিয়েছেন পরিবেশকর্মীরা। এদিকে, যে পরিমাণ চারা রোপণের কথা, তাও লাগানো হয়নি বলে অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে
নওগাঁর সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে দুর্ভোগের শিকার হচ্ছে সাধারণ মানুষ। হাসপাতালটির সংস্কারকাজ মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় ভেঙে পড়েছে পয়োনিষ্কাশন ব্যবস্থা। সেপটিক ট্যাংকের ভাঙা অংশ দিয়ে উপচে পড়া মলমূত্রের গন্ধে চারপাশ শুধু বিপর্যস্তই নয়; সেবা নিতে আসা মানুষ সেখানে টিকে থাকাই দায়..
৩ ঘণ্টা আগে
রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে প্রাইভেট কারের চাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান মীম নিহতের ঘটনায় তাঁর বাবা ও সৎ ভাই মিলে গাড়ির মালিকপক্ষের সঙ্গে ৯ লাখ টাকায় আপস-মীমাংসা করেছেন। মামলার বাদী ও নিহতের সৎ ভাই মো. মোক্তাদীর ইসলাম ওই টাকা গ্রহণ করে মামলাটি প্রত্যাহার এবং আসামিদের জামিনে আপত্তি...
৩ ঘণ্টা আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জের একটি গ্রামে অসুস্থ গরু জবাই, মাংস কাটাকাটি ও বণ্টনের পর অনেকের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ দেখা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ৩৭ জন নারী-পুরুষ ও শিশু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে।
৪ ঘণ্টা আগে