
স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার জেরে অবরোধ এবং ধাওয়া ও পাল্টা ধাওয়ার পর পার্বত্য জেলা খাগড়াছড়িতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গতকাল শনিবার বেলা ২টা থেকে জেলা সদরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়। আজ রোববার সকালে খাগড়াছড়ি পৌর শহরের বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনী ও পুলিশের পাশাপাশি এপিবিএন মোতায়েন করা হয়েছে।
সরেজমিন দেখা গেছে, শহরের সব দোকানপাট বন্ধ রয়েছে। তবে সকাল থেকে জেলার কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এ ছাড়া গতকাল রাতে সাজেকে আটকে পড়া পর্যটককে সেনা নিরাপত্তায় গন্তব্যে পৌঁছে দেওয়া হয়।
গতকাল শনিবার রাতে শহরের বৌদ্ধবিহারে নাশকতার প্রস্তুতিকালে তিনজনকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকাল থেকে বিভিন্ন পয়েন্টে চলাচলকারীদের জিজ্ঞাসাবাদ করছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ ছাড়া খাগড়াছড়ি সদরে সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, ‘নতুন করে যাতে সহিংসতার ঘটনা না ঘটে, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।’

স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলার পর বুধবার সেনাবাহিনীর সহায়তায় পুলিশ শয়ন শীল (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করে। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার জেলায় আধবেলা সড়ক অবরোধ পালন করেছে জুম্ম ছাত্র-জনতা।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে প্রাইভেট পড়া শেষ করে বাড়ি ফেরার পথে এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে গত শুক্রবার বিক্ষোভ মিছিল ও মহাসমাবেশ হয়। শহরের চেঙ্গী স্কয়ারে আয়োজিত মহাসমাবেশ থেকেই অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
আরও পড়ুন:

রাজশাহী বিভাগের তিন জেলায় হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ বেড়েছে। বগুড়া ও নওগাঁ জেলায় ইতিমধ্যে বেশ কিছু রোগী শনাক্ত হয়েছে। বগুড়ায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে জয়পুরহাটে এখনো নিশ্চিত রোগী পাওয়া না গেলেও হামে আক্রান্তের লক্ষণ থাকায় শিশুদের নমুনা পরীক্ষা করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
১৫ দিন ধরে বৃষ্টিপাতে সুনামগঞ্জের ছোট-বড় অন্তত অর্ধশতাধিক হাওরের কাঁচা ধান তলিয়ে গেছে। জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে এক ফসলি জমির কয়েক হাজার হেক্টর বোরো ধান। পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাসে বলা হচ্ছে, ৬ এপ্রিল পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
১ ঘণ্টা আগে
চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে ভাঙা কাচ। কোথাও পড়ে আছে পরিত্যক্ত নির্মাণসামগ্রী, জমেছে আবর্জনা। সিরাজগঞ্জের হাটিকুমরুল-পাঁচলিয়া এলাকায় গড়ে তোলা ট্রাক টার্মিনাল ও চালক বিশ্রামাগারের চিত্র এটি। কয়েক বছর আগে নির্মাণ শেষ হলেও চালু না হওয়ায় পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়।
২ ঘণ্টা আগে
সুষ্ঠু যান এবং পথচারী চলাচলের সুবিধার্থে রাজধানীতে ফুটপাত ও সড়কে অবৈধ দখল উচ্ছেদে গতকাল বুধবার অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। রাজধানীর ফুটপাত এবং রাস্তার অনেকটা জুড়ে দোকান বসিয়ে নানাভাবে দখল করা হয়; যা যানজট সৃষ্টি ও দুর্ঘটনায় বড় ভূমিকা রাখে।
২ ঘণ্টা আগে