
খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জনগণের জানমালের ক্ষতিসাধনের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আজ শনিবার বেলা ২টা থেকে জেলা সদরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলে জানায় প্রশাসন।
প্রশাসন সূত্রে জানা গেছে, অবরোধকে কেন্দ্র করে আজ শনিবার দুপুরে পাহাড়ি ও বাঙালি দুপক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে এই আদেশ দেওয়া হয়।
ইতিমধ্যে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশও টহল জোরদার করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। তিনি বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।

গাজীপুরের জয়দেবপুর ও কালিয়াকৈরে রেললাইনের পাশ থেকে এক পুরুষ ও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে আলাদা স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
১৫ মিনিট আগে
খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আয়মান মো. আজমুল হোসেন হত্যা মামলার অন্যতম অভিযুক্ত হাসনাত হাবিব রিফাতকে (৩০) গ্রেপ্তার করেছে এসআরবি-৬ ও এসআরবি-৮-এর যৌথ আভিযানিক দল। পেশায় তিনি একজন ব্যাংক কর্মকর্তা। ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত থেকে আজমুলকে মারধরে অংশ নেওয়া
৩৪ মিনিট আগে
ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের বিচার, জড়িতদের শাস্তি এবং চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মৌন মিছিল করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) টানা তৃতীয় দিনের কর্মসূচিতে কালো ব্যাজ ধারণ করে এ কর্মসূচি পালন করেন তাঁরা। একই সঙ্গে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত
১ ঘণ্টা আগে
গ্রেপ্তার এড়াতে মোতালেব হাসপাতালের দ্বিতীয় তলা থেকে মাটিতে লাফ দেন। সেখানে থাকা পুলিশ সদস্যরা গুরুতর আহত অবস্থায় তাঁকে ধরে ফেলেন। পরে মোতালেবকে হাসপাতালে রেখে পুলিশ চলে যায়।
১ ঘণ্টা আগে