
মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক ট্রাকচালক নিহত এবং আহত হয়েছেন অন্তত আরও তিনজন। রোববার রাত দেড়টা থেকে ৩টার মধ্যে উপজেলার দোগাছি ও সমষপুর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে উপজেলার দোগাছি সেনা ক্যাম্পসংলগ্ন ফুটওভার ব্রিজের নিচে মালবোঝাই দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে রাত পৌনে ২টার দিকে শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

দুর্ঘটনায় গুরুতর আহত ট্রাকচালক মো. হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত হোসেন চুয়াডাঙ্গার বেলগাছি মুসলিমপাড়ার মো. টাবুর ছেলে। তাঁর মরদেহ বর্তমানে হাসাড়া হাইওয়ে থানার হেফাজতে রয়েছে।
এদিকে একই রাতে এক্সপ্রেসওয়ের সমষপুর যাত্রীছাউনির সামনে বাস ও প্রাইভেট কারসহ তিনটি যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটে। রাত ৩টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। এতে প্রাইভেট কারের তিন যাত্রী আহত হন।
আহতরা হলেন বগুড়ার শেরপুরের মোহাম্মদ তৌফিক সিদ্দিক, ফরিদপুরের ভাঙ্গার সিনতিয়া এবং সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার হামিদা।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, সংবাদ পাওয়া মাত্রই তাঁদের টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ট্রাক দুর্ঘটনায় নিহত চালকের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া সমষপুরের দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
দুটি দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়েতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের তৎপরতায় দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়।

কক্সবাজারের উখিয়া সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণে মো. সালমান নামে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তাঁর ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। বিজিবি জানিয়েছে, গত দেড় বছরে সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণে বহু মানুষ হতাহত হয়েছেন।
৭ মিনিট আগে
পাটুরিয়াগামী দ্রুতগতির যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের সঙ্গে সঙ্গে লরি থেকে গ্যাস লিকেজ হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশ ধোঁয়াচ্ছন্ন হয়ে গেলে আতঙ্কে যাত্রীরা বাস থেকে বেরিয়ে যান।
১২ মিনিট আগে
টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ জনের মধ্যে ১০ জনের পরিচয় শনাক্ত হয়েছে। তাঁরা সবাই নওগাঁর মান্দা উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা এবং জীবিকার তাগিদে নোয়াখালীতে ব্যবসা করতেন। ঈদ উপলক্ষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় তাঁদের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
১৬ মিনিট আগে
বকেয়া বেতন, রেশন, পূজার উৎসব বোনাসসহ সাত দফা দাবিতে হবিগঞ্জের চারটি চা-বাগানে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন চা-শ্রমিকেরা। আজ সোমবার সকাল থেকে হবিগঞ্জের চুনারুঘাটের দেউন্দি, লালচান, মৃতিঙ্গা ও মাধবপুরের নোয়াপাড়া চা-বাগানে কর্মবিরতি শুরু হয়েছে।
১ ঘণ্টা আগে