
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজ কাটার সময় ভয়াবহ বিস্ফোরণে পাঁচ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত সাতজন গুরুতর আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহত শ্রমিকদের নাম-পরিচয় জানা যায়নি।
আজ শুক্রবার সকালে উপজেলার ভাটিয়ারী স্টেশন রোডসংলগ্ন সাগর উপকূলে মো. লোকমানের মালিকানাধীন ‘ফেরদৌস স্টিল’ নামের জাহাজভাঙা কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
মেডিকেল সূত্র জানায়, দুর্ঘটনার পর দুপুর ১২টা ১০ মিনিটে আহত ব্যক্তিদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক পাঁচজনকে মৃত ঘোষণা করেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বলেন, ‘ভাটিয়ারীর ফেরদৌস স্টিলে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ও আহত ব্যক্তিদের চমেক হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা পাঁচজনকে মৃত ঘোষণা করেন। তাঁদের মরদেহ বর্তমানে মর্গে রাখা হয়েছে। আহত অন্যদের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নিয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি নিজেও ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন।
বিস্ফোরণের বিষয়ে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিংয়ের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘পুরোনো জাহাজ কাটার সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে ঠিক কীভাবে বিস্ফোরণের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।’

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলসেতুর নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মরদেহের পাশে থাকা একটি ব্যাগ থেকে কিছু টাকা, পরিচয়পত্র ও স্মার্টফোন উদ্ধার করা হয়। পরিচয়পত্রে ওই ব্যক্তির নাম মো. মিজান এবং প্রতিষ্ঠান হিসেবে ‘হা-মীম গ্রুপ’ লেখা রয়েছে।
৯ মিনিট আগে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা আহসানুল হক সামিকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আহসানুল হক সামি ঈশ্বরগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নবগঠিত ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি উপজেলার দত্তপাড়া এলাকার শামসুল হকের ছেলে।
১৭ মিনিট আগে
‘আইনশৃঙ্খলা নিয়ে আমরা কাজ করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি কীভাবে আরও উন্নত করা যায়, মাদককে কীভাবে সমাজ থেকে দূর করা যায়—এসব বিষয়ে কাজ চলছে। সবাই যাতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকে এবং কোনোভাবেই মাদকের সঙ্গে যুক্ত না হয়, সে জন্য খেলাধুলাসহ বিভিন্ন সচেতনতামূলক...
১৮ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের ৭ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
২২ মিনিট আগে