Ajker Patrika

চট্টগ্রামে পাহাড় ধসে প্রাণ গেল কিশোরীর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৮ জুলাই ২০২৬, ১৬: ৫৯
চট্টগ্রামে পাহাড় ধসে প্রাণ গেল কিশোরীর
বুধবার চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার চশমা পাহাড় এলাকায় পাহাড় ধসে মাটিচাপা পড়ে সুমাইয়া (১২) নামে কিশোরীর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা সোয়া ১টায় ফায়ার সার্ভিসের সদস্যরা তার মরদেহ উদ্ধার করেন। কিশোরী ওই এলাকার বাসিন্দা ফারুক হোসেনের মেয়ে।

তথ্যমতে, কয়েক দিনের টানা ভারী বৃষ্টির কারণে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় পাহাড়ধসের ঝুঁকি বেড়েছে। প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য বারবার সতর্ক করা হচ্ছে। কিন্তু অনেকেই এখনো ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থান করছেন।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জোন-৪-এর উপসহকারী পরিচালক শাহ ইমরান বলেন, ‘দুপুর ১২টা ৪৮ মিনিটে পাহাড়ধসের খবর পাই আমরা। ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনার সময় ঘরের ভেতরে থাকা মা-বাবা দ্রুত বাইরে বের হতে পারলেও পাশের কক্ষে থাকা সুমাইয়া বের হতে পারেনি।’ পাহাড় ধসে মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত