
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
সকল লেখা

সাতকানিয়ায় বাসের ধাক্কায় আহত স্কুলছাত্রীর মৃত্যু
চট্টগ্রামের সাতকানিয়ায় স্টার লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় গুরুতর আহত স্কুলছাত্রী ঈশা দাশের (১২) মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে চট্টগ্রাম নগরের বেসরকারি রয়েল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাতকানিয়ায় বিদ্যুতায়িত হয়ে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু
চট্টগ্রামের সাতকানিয়ায় বিদ্যুতের ত্রুটি মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আরমান উদ্দিন (৩০) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে এওচিয়া ইউনিয়নের পশ্চিম গাটিয়াডেঙ্গা ওয়াহেদারপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

সাতকানিয়ায় মাদক সেবনের অভিযোগে ৯ জনের কারাদণ্ড
গতকাল শুক্রবার বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেন।

সাতকানিয়ায় দুই মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
চট্টগ্রামের সাতকানিয়ায় মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিত ব্যক্তিরা হলেন উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মৃত আহমদ মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (৩৮) এবং একই এলাকার মৃত বদিউর রহমানের ছেলে আবুল কালাম (৫৫)।

আপদে-বিপদে, দুর্গত সময়ে আমরা আপনাদের পাশে থাকব: ত্রাণমন্ত্রী
আপদে-বিপদে দুর্গত সময়ে সব সময় আমরা আপনাদের পাশে থাকব। সর্বোপরি বড় কথা হলো, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার আপনাদের ম্যান্ডেটপ্রাপ্ত। তাই জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা অনেক। এ জন্য ছুটে এসেছি আপনাদের মাঝে।

আমরা প্রত্যেক দুর্গত মানুষের কাছে পৌঁছাতে চাই: প্রতিমন্ত্রী অমিত
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘আমরা প্রত্যেক দুর্গত মানুষের কাছে পৌঁছাতে চাই। হয়তো কারও কাছে আগে পৌঁছাতে পারছি, হয়তো কারও কাছে পরে পৌঁছাতে পারছি। বন্যায় প্রথম দিন থেকে উপজেলা প্রশাসন তাদের মতো করে কাজ করছে।’ আজ সোমবার দুপুরে চট্টগ্রামের...

সাতকানিয়ার ৭৫ শতাংশ এলাকা বন্যার পানিতে প্লাবিত, সড়ক যোগাযোগ বন্ধ
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে সৃষ্ট বন্যায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ৭৫ শতাংশ এলাকা পানিতে প্লাবিত। পানিবন্দী হয়ে পড়েছেন হাজারো মানুষ। বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় সাতকানিয়া-বাঁশখালী সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উপজেলার অধিকাংশ গ্রামীণ সড়কও পানিতে ডুবে আছে। এতে দুর্ভোগে...

সাতকানিয়ায় গোলবার পড়ে আহত স্কুলছাত্রের মৃত্যু
মোহাম্মদ এনায়েত উল্লাহ গত শুক্রবার (২৬ জুন) দুপুরে ডলু ব্রিজের পশ্চিমে একটি টার্ফে ফুটবল খেলতে যায়। একপর্যায়ে গোলবারে ঝুলতে চেষ্টা করে সে।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে সুরাইয়া জান্নাত (১৯) নামে এক তরুণী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে লোহাগাড়ার চুনতি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন যাত্রী আহত হন।

জায়গা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের লাঠির আঘাতে মাদ্রাসাশিক্ষক নিহত
চট্টগ্রামের লোহাগাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে মাওলানা আবুল কাসেম (৫৯) নামের এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ বুধবার (১৩ মে) বেলা ১১টার দিকে উপজেলার চরম্বা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জানমোহাম্মদপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল কাসেম চরম্বা ইউ

লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নিহত ৪
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কের চুনতির ফোর সিজন রেস্টুরেন্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে, নিহত ৩
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন পাঁচজন। আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহত ব্যক্তিদের

সাতকানিয়ায় কৃষিজমির মাটি কাটার অভিযোগে ৩ খননযন্ত্র ও ৩ ডাম্প ট্রাক বিকল
চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটা ও পরিবহনে ব্যবহৃত তিনটি খননযন্ত্র ও তিনটি ডাম্প ট্রাক বিকল করে দিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (১৮ এপ্রিল) ভোর ও সকালে উপজেলার দক্ষিণ ঢেমশার নাপিতের চর এবং কালিয়াইশের মৌলভীর দোকান এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব যানবাহন বিকল করা হয়।

সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩
বুধবার দিবাগত রাত ১২টার দিকে মার্দাশা ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প এলাকার এজাহার সিকদারের আকাশমণিগাছের বাগানের ভেতরে কয়েক ব্যক্তি অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় অস্ত্রসহ তিনজনকে আটক করে।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে এক ব্যক্তির ছিন্নভিন্ন লাশ উদ্ধার
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, শনিবার রাতের কোনো এক সময় হয়তো কোনো গাড়ির ধাক্কায় ওই ব্যক্তি নিহত হয়েছেন। পরে একাধিক গাড়ির চাপায় লাশ ছিন্নভিন্ন হয়েছে। পথচারীরা মহাসড়কে লাশ পড়ে থাকতে দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানায়। এরপর লাশটি উদ্ধার করা হয়।

অভিযানের তথ্য আগেই মাটি কাটার সঙ্গে জড়িতদের জানিয়ে দেওয়ায় দুজনকে জরিমানা
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের তথ্য মাটি কাটা চক্রকে জানিয়ে দেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার কেরানীহাট এলাকায় তাঁদের জরিমানা করা হয়।
