
চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটা ও পরিবহনে ব্যবহৃত তিনটি খননযন্ত্র ও তিনটি ডাম্প ট্রাক বিকল করে দিয়েছে উপজেলা প্রশাসন।
শনিবার (১৮ এপ্রিল) ভোর ও সকালে উপজেলার দক্ষিণ ঢেমশার নাপিতের চর এবং কালিয়াইশের মৌলভীর দোকান এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব যানবাহন বিকল করা হয়। অভিযান পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নাপিতের চর ও মৌলভীর দোকান এলাকায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় নেওয়া হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। তবে অভিযানের খবর পেয়ে আগেই মাটি কাটা ও পরিবহনের সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যান।
এ সময় নাপিতের চর এলাকায় একটি খননযন্ত্র ও তিনটি ডাম্প ট্রাক এবং মৌলভীর দোকান এলাকায় দুটি খননযন্ত্র পাওয়া যায়। পরে সেগুলো আনসার সদস্যদের সহযোগিতায় বিকল করে দেওয়া হয়।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন, অবৈধভাবে কৃষিজমির মাটি কেটে ইটভাটায় নেওয়ার বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। তবে মাটি কাটা ও পরিবহনে ব্যবহৃত তিনটি খননযন্ত্র ও তিনটি ডাম্প ট্রাক পাওয়া যায়। পরে সেগুলো বিকল করে দেওয়া হয়েছে। পরিবেশ রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ঢাকার মিরপুরের ডিওএইসএসের বাসায় আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যা প্ররোচনার মামলায় ছোট পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে জাহের আলভীকে ২ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে...
২৪ মিনিট আগে
রাজধানীর মুগদা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৯ জনকে গ্রেপ্তার করেছে মুগদা থানা-পুলিশ...
২৯ মিনিট আগে
পার্শ্ববর্তী দেশের পানির বৈষম্যে দেশের নদ-নদী শুকিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। মানিকগঞ্জে কাসাদহ খাল খনন প্রকল্প পরিদর্শনে গিয়ে তিনি তিস্তা ও পদ্মা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগের কথাও জানান।
৩১ মিনিট আগে
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, ফ্যাসিবাদী সরকার রাষ্ট্রের বিভিন্ন সাংবিধানিক ও স্বশাসিত প্রতিষ্ঠানকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছিল। যার ফলে গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক কাঠামো দুর্বল হয়ে পড়েছিল।
৩৫ মিনিট আগে