
চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় তৈরি দুটি একনলা বন্দুক, একটি ধারালো কিরিচ ও দুটি গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার মার্দাশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আশ্রয়ণ প্রকল্প এলাকার একটি বাগান থেকে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কক্সবাজারের খুরুশকুলের ডেইলপাড়া এলাকার আবুল কালামের ছেলে মো. রাশেদ, চট্টগ্রামের রাউজানের রহমতপাড়া এলাকার মোহাম্মদ মজনুর ছেলে মো. আকিব এবং রাউজানের আলীখিল এলাকার আইয়ুব আলীর ছেলে মো. রবিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাত ১২টার দিকে মার্দাশা ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প এলাকার এজাহার সিকদারের আকাশমণিগাছের বাগানের ভেতরে কয়েক ব্যক্তি অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় অস্ত্রসহ তিনজনকে আটক করে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় তৈরি দুটি একনলা বন্দুক, একটি কিরিচ ও দুটি গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হবে।

নোয়াখালীর হাতিয়ায় সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদের জন্য ফেরি দুই ঘণ্টা আটকে রাখার অভিযোগ উঠেছে। এতে ঈদের ছুটি শেষে কর্মস্থলমুখী যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
২১ মিনিট আগে
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার বিকেল ৪টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তোফায়েল আহমেদের জামাতা তৌহিদুজ্জামান তুহিন আজ বিকেল ৪টার দিকে আজকের পত্রিকাকে...
২৩ মিনিট আগে
নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার আমতলী ব্রিজ এলাকায় ট্রাকচাপায় আহত মোটরসাইকেলের আরেক আরোহীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাইফুল ইসলাম (৩০)।
৩২ মিনিট আগে
সিরাজগঞ্জে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে পাঁচ সিএনজিচালিত অটোরিকশার চালক ও দুটি বাসের সুপারভাইজারকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত ভাড়াও ফেরত দেওয়া হয়েছে।
৩৭ মিনিট আগে