
চট্টগ্রামের সাতকানিয়ায় টার্ফে ফুটবল খেলতে গিয়ে গোলবার পড়ে গুরুতর আহত স্কুলছাত্র মোহাম্মদ এনায়েত উল্লাহ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে তার মৃত্যু হয়।
মোহাম্মদ এনায়েত উল্লাহ সাতকানিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড সতিপাড়া এলাকার মো. হারুনুর রশিদ বাদশার ছেলে। সে সাতকানিয়া টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় বাসিন্দারা জানান, মোহাম্মদ এনায়েত উল্লাহ গত শুক্রবার (২৬ জুন) দুপুরে ডলু ব্রিজের পশ্চিমে একটি টার্ফে ফুটবল খেলতে যায়। একপর্যায়ে গোলবারে ঝুলতে চেষ্টা করে সে। এ সময় লোহার গোলবারটি এনায়েত উল্লাহর মাথায় পড়ে। এতে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। সেখান থেকে তাকে চট্টগ্রাম নগরের বেসরকারি পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার দুপুরে এনায়েত উল্লাহকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
সাতকানিয়া টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুচ আজকের পত্রিকাকে বলেন, টার্ফে ফুটবল খেলতে গিয়ে গোলবার পড়ে গুরুতর আহত মোহাম্মদ এনায়েত উল্লাহ মঙ্গলবার রাতে মারা যায়। সে খুব মেধাবী ছাত্র ছিল।

বগুড়ার মাটিডালী-পীরগাছা সড়কে সিএনজিচালিত অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে একটি স্কুলবাস খাদে পড়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী কানিজ ফাতেমা সোহা নিহত হয়েছে। ঘটনায় বাসের হেলপারসহ আরও ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
১০ মিনিট আগে
বরিশালের বাবুগঞ্জে ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক খুঁটিতে ওঠে সবুজ হাওলাদার নামের এক মানসিক ভারসাম্যহীন যুবক দগ্ধ হয়েছেন। এতে তাঁর একটি হাত ভেঙে গেছে এবং শরীরের প্রায় ৫০ শতাংশ দগ্ধ হয়েছে।
১৪ মিনিট আগে
নওগাঁয় কন্যা সন্তান জন্ম দেওয়ায় গৃহবধূ হালিমা খাতুন হত্যার দায়ে স্বামী শামীম সরদারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালত নওগাঁ ও স্পেশাল ট্রাইব্যুনাল-১ এ এই রায় ঘোষণা করা হয়।
৩৬ মিনিট আগে
মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে দুই কেজি ওজনের একটি ইলিশ। স্থানীয় মাছের আড়তে নিলামে ইলিশটি ৯ হাজার টাকায় বিক্রি হয়েছে। উপকূলীয় অঞ্চলের জেলেদের কাছে বড় আকারের এমন ইলিশ ‘রাজা ইলিশ’ নামে পরিচিত।
৩৯ মিনিট আগে