
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কের চুনতির ফোর সিজন রেস্টুরেন্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন চট্টগ্রামের পটিয়া উপজেলার বদিউল আলমের স্ত্রী রেহেনা আক্তার (৬০), ঝিনাইদহ সদর থানার গোপালপুর উপজেলার চান আলীর ছেলে নাইমুল ইসলাম জিহান (২৪), একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে নাঈমুল ইসলাম (২৩) ও ভোলা জেলার মনির আহমদ (২৫)। নিহত ব্যক্তিদের মধ্যে নাইমুল ইসলাম জিহান বিজিবি সদস্য ছিলেন বলে জানা গেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে গেছে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মারছা পরিবহনের বাস দুটির একটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। আর অন্যটি কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। সংঘর্ষের পর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছে ধাক্কা খায়। অন্য বাসটি সড়কের অন্য পাশে থাকা একটি দোকানে ঢুকে পড়ে। এ সময় দোকানটি ক্ষতিগ্রস্ত হলেও দোকানে থাকা লোকজনের কোনো ক্ষতি হয়নি। বাস দুটির সামনে অংশ দুমড়েমুচড়ে গেছে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দীন চৌধুরী বলেন, দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ চারজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পর তিনজনের মৃত্যু হয়। নিহত ব্যক্তিদের নাম-পরিচয় শনাক্তের কাজ চলছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তিদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
১১ মিনিট আগে
ধানের চারা রোপণের সময় স্বপ্ন ছিল ফসল ঘরে তুলবেন। সেই ফসল বিক্রি করে চলবে সংসার, শোধ হবে ধারদেনা। কিন্তু বৃষ্টির পানিতে এখন তলিয়ে আছে তাঁদের ধানখেত। ফসল ঘরে তুলতে পারবেন কি না, সেই দুশ্চিন্তায় দিন কাটছে রামগড়ের কৃষকদের। গত সপ্তাহের টানা বৃষ্টির পর প্রায় এক সপ্তাহ ধরে রামগড় পৌরসভার বিভিন্ন এলাকার শত
১৫ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় দর্শন বিভাগের এক শিক্ষার্থীকে স্থায়ী এবং ইতিহাস বিভাগের
২৭ মিনিট আগে
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক হওয়ার পর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন নড়াইলের দুই নারী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
৩১ মিনিট আগে