
মাগুরা প্রতিনিধি
মাগুরা প্রতিনিধি
সকল লেখা

মাগুরায় মাদকবিরোধী অভিযানে এসআই ছুরিকাহত, আটক তরুণ
মাগুরার শালিখায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে এক মাদক কারবারির ছুরিকাঘাতে রাকিবুল নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হরিশপুর গ্রামের সাহেদ ইটভাটার মোড় এলাকায় এ ঘটনা ঘটে...

মাগুরায় তিন ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা
অভিযানের সময় শহরের সাইন্স ল্যাব হাসপাতাল, ইবনে সিনা ক্লিনিক ও পলি ক্লিনিক পরিদর্শন করা হয়। এ সময় বৈধ লাইসেন্স না থাকা, অপরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসেবা প্রদান, স্বাস্থ্যবিধি অনুসরণ না করা ও বিভিন্ন নিয়মকানুন লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়। এসব অনিয়মের কারণে তিনটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার...

প্রতিবেশীর হামলায় আহত ব্যক্তির মৃত্যু, বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
মাগুরার শ্রীপুরে প্রতিবেশীদের হামলায় গুরুতর আহত আমিরুল মোল্যা (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোর পর উপজেলার গয়েশপুর ইউনিয়নের সোয়া শতডাঙ্গা গ্রামে অন্তত ১০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

মাগুরায় শুরু দুই দিনব্যাপী আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা
মাগুরায় দুই দিনব্যাপী ‘আকাই স্মৃতি সংসদ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা-২০২৬’ শুরু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বেলা ১১টায় মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।

ঋণ উত্তোলন করে স্ত্রী নিখোঁজ, সন্তানকে বিষ পান করানোর পর বাবার বিষপানে আত্মহত্যার চেষ্টা
২ জুলাই এনজিও থেকে ঋণ উত্তোলনের কথা বলে বাড়ি থেকে বের হন রিজাউলের স্ত্রী পিয়া খাতুন। একটি এনজিও থেকে ৬০ হাজার টাকা ঋণ উত্তোলনও করেন তিনি। কিন্তু তিনি আর বাড়ি ফেরেননি। পরে সন্ধান না পেয়ে ৪ জুলাই মাগুরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করে ভুক্তভোগী পরিবার। স্ত্রীর সন্ধান না পেয়ে ক্ষোভ আর হতাশায় দুই বছর

মাগুরায় ‘ভুতুড়ে’ কলেজের ভবন নির্মাণে দেড় কোটি টাকা বরাদ্দ, প্রশ্নের মুখে প্রকল্প
মাগুরার এক সংসদ সদস্যের ডিও লেটারের (আধা-সরকারি পত্র) ভিত্তিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর গত ২৫ জুন জেলার দুটি সংসদীয় আসনের ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য দেড় কোটি টাকা করে মোট ৯ কোটি টাকা বরাদ্দ দেয়।

কৃষি কর্মকর্তাকে হুমকির অভিযোগ, শালিখা উপজেলা যুবদল নেতা নয়ন বহিষ্কার
মাগুরার শালিখা উপজেলা কৃষি কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগে উপজেলা যুবদলের সদস্যসচিব মুন্সী নয়নুজ্জামান নয়নকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১১ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক সিদ্ধান্তে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।

স্কুল উপবৃত্তির তালিকায় শুধু নির্দিষ্ট জনগোষ্ঠীর নাম নিয়ে ক্ষোভ, যা জানাল প্রশাসন
সম্প্রতি ফেসবুকে উপজেলার গঙ্গারামপুর, শতখালী ও তালখড়ি এলাকার ৩২ জন শিক্ষার্থীর একটি তালিকা ছড়িয়ে পড়ে। তালিকায় কোনো মুসলিম শিক্ষার্থী না থাকায় এবং নির্দিষ্ট একটি সম্প্রদায়ের নাম থাকায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়।

অতিরিক্ত দামে সার বিক্রি করায় দোকানিকে ১ লক্ষ টাকা জরিমানা
মাগুরার শত্রুজিতপুর বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে টিএসপি ও ডিএপি সার বিক্রির অভিযোগে মেসার্স সনজিত কুমার সাহা নামে একটি সার দোকানের মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুর ২টায় পরিচালিত অভিযানে অনিয়ম ধরা পড়ে।

মাগুরায় গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের মামলায় সাবেক বৈষম্যবিরোধী ২ নেতা গ্রেপ্তার
মাগুরার মহম্মদপুর উপজেলায় এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।

মাগুরায় বিটিভির মহাপরিচালক ও ট্রাইব্যুনালের প্রসিকিউটর জোহার বাড়িতে অগ্নিসংযোগ
মাগুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক মাহবুবুল আলম এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহার মালিকানাধীন বাসভবনে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

মাগুরায় পেট্রলবোমা হামলায় দুই সরকারি অফিসে অগ্নিকাণ্ড
মাগুরায় আলাদা স্থানে পেট্রলবোমা হামলায় দুটি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত দপ্তর দুটি হলো মাগুরা সদর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় ও সরকারি সাবরেজিস্ট্রার অফিস। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে অজ্ঞাত দুষ্কৃতকারীরা পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন লাগিয়ে দেয়।

সালিসের মধ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, প্রতিপক্ষের বাড়িতে আগুন
মাগুরা সদর উপজেলায় সালিস চলাকালে প্রতিপক্ষের হাতুড়িপেটায় বাদশা মোল্যা (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত ব্যক্তির স্বজনেরা প্রতিপক্ষের বাড়িতে আগুন জ্বালিয়ে দেন। আজ শুক্রবার দুপুরে উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের বলুকগ্রামে এ ঘটনা ঘটে। খেতের ধান কাটা নিয়ে বিরোধ মীমাংসার জন্য ওই সালিসের...

নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার কোনো সুযোগ নেই: শফিকুল আলম
জুলাই সনদে কিছু রাজনৈতিক দলের স্বাক্ষর না করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি খুব গুরুত্বপূর্ণ নয়। কারণ, অধিকাংশ দলই একমত পোষণ করে স্বাক্ষর করেছে।’ তিনি যোগ করেন, যারা স্বাক্ষর করেনি, তাদের মধ্যে কিছু মতপার্থক্য আছে, এর বাইরে সব বিষয়ে তারা একমত।

মাগুরায় তেলবাহী ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০
মাগুরা সদর উপজেলার জাগলা ভাবনাটি এলাকায় তেলবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ যাত্রী আহত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

চোখে টর্চের আলো ফেলায় ১ জনকে পিটুনি, হাসপাতালে মৃত্যু
মাগুরা সদর উপজেলায় রাতে চোখে টর্চের আলো ফেলায় পিটুনিতে আহত আইয়ুব বিশ্বাস (৪২) নামের এক ব্যক্তি মারা গেছেন। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এর আগে গতকাল সোমবার রাতে উপজেলার মঘী ইউনিয়নে হামলার ঘটনা ঘটে।
