
মাগুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক মাহবুবুল আলম এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহার বাসভবনে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জেলা জজ আদালত-সংলগ্ন ডক্টরস মেডিকেল কলেজ ছাত্রাবাসের পাশে দোতলা ‘জোহা ভবনে’ এই আগুন লাগানোর ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।
জোহার ভবন-সংলগ্ন একটি চায়ের দোকানের মালিক প্রদীপ মণ্ডল এবং ডেকোরেটর ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার রাত ১০টার পর কয়েকজন দুই লিটারের অকটেনের বোতল সিমেন্টের ব্যাগের ভেতর ভরে ভবনের পেছন দিক দিয়ে প্রবেশ করে। পরে তারা মূল ফটক ও জানালার অংশে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। আগুনের শিখা দেখতে পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ভবনটির সব সময় জানালা-দরজা লাগানো থাকে বলে আগুন বেশি দূর ছড়াতে পারেনি। তাঁরা জানান, এই ভবনে একমাত্র কেয়ারটেকার ইনজার আলী বিশ্বাস থাকেন।
এ বিষয়ে কেয়ারটেকার ইনজার আলী জানান, তিনি ঘটনার সময় বাইরে ওষুধ কিনতে গিয়েছিলেন। বাড়িতে এসে দেখেন প্রতিবেশীরা আগুন নেভাচ্ছেন।
মাগুরা সদর থানার পরিদর্শক (তদন্ত) তপন কুমার বলেন, এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। তদন্ত চলছে। কারা এই ঘটনায় জড়িত, তা খুঁজে দেখা হবে।
এদিকে আজ শনিবার সকালে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, পুলিশ ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে তেলের বোতল, মশালের টুকরাসহ কিছু আলামত সংগ্রহ করেছে। তিনি বলেন, কারা এই নাশকতার সঙ্গে জড়িত, তা শনাক্তে পুলিশের একটি দল কাজ করে যাচ্ছে। তবে এ বিষয়ে ভুক্তভোগী ব্যক্তিদের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করা হয়নি।

একসময় স্বস্তি ও নিরাপদ যাত্রার অন্যতম মাধ্যম ছিল ট্রেন। কিন্তু সময়ের সঙ্গে সেই ট্রেনযাত্রাই এখন পরিণত হয়েছে ভোগান্তি আর মৃত্যুঝুঁকির যাত্রায়। লাইনচ্যুত হওয়া, ইঞ্জিনে আগুন লাগা কিংবা ইঞ্জিন বিকল হয়ে মাঝপথে ট্রেন আটকে পড়া—নিত্যদিনের এসব ঘটনায় আতঙ্ক বাড়ছে যাত্রীদের।
৩ ঘণ্টা আগে
বরগুনার আমতলী পৌরসভার কেন্দ্রীয় লেকের সৌন্দর্যবর্ধনের প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। লেকের মধ্যে নির্মাণাধীন ওয়াকওয়েতে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও ত্রুটিপূর্ণ কাজের কারণে গতকাল রোববার অবকাঠামো ধসে পড়ে।
৩ ঘণ্টা আগে
দ্বীপ জেলা ভোলায় বিদ্যুতের ঘন ঘন আসা-যাওয়ায় (লোডশেডিং) অতিষ্ঠ হয়ে উঠেছেন গ্রাহকেরা। বিদ্যুতের আবাসিক সংযোগের গ্রাহকেরা শুধু নন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিল্পকারখানার মালিকেরাও। বিদ্যুৎ না থাকায় বিভিন্ন কারখানায় উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
৩ ঘণ্টা আগে
যশোরের মনিরামপুরে সরকারি অর্থে দুটি খাল পুনঃখননের পর তীরে বৃক্ষরোপণ প্রকল্পে নিম্নমানের চারা লাগিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) দপ্তরের বিরুদ্ধে।
৩ ঘণ্টা আগে