
মাগুরার শালিখা উপজেলা কৃষি কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগে উপজেলা যুবদলের সদস্যসচিব মুন্সী নয়নুজ্জামান নয়নকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক সিদ্ধান্তে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন (এমপি) এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে দলীয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় কমিটি।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, এর আগে গতকাল শুক্রবার (১০ জুলাই ) রাতে একটি কল রেকর্ড ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেখানে শালিখা উপজেলা যুবদলের সদস্যসচিব মুন্সী নয়নুজ্জামান নয়নকে বলতে শোনা যায়, ‘আপনার অসুস্থতা আমি সারে (সারিয়ে) দিবানে। আপনি আমার অনেক ক্ষতি করেছেন। আপনি অফিসে আসেন, কালকে দেখে নেন। ভালো করে ঝুলায়ে বাড়োবানে (পেটাব)।’
তবে শালিখা উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবুল হাসনাত দাবি করেছেন, ওই অডিওতে তাঁর সঙ্গে কোনো কথোপকথন হয়নি। তিনি বলেন, ‘ঘটনাটি আমিও ফেসবুকে দেখেছি। কিন্তু ওই কল রেকর্ড আমার নয়। আপনারা আমার কল রেকর্ড করে ভয়েস মিলিয়ে দেখতে পারেন। আমার সঙ্গে এ ধরনের কোনো কথোপকথনই হয়নি। কোনো সাংবাদিকও সংবাদ প্রকাশের আগে আমার সঙ্গে যোগাযোগ বা বিষয়টির সত্যতা যাচাই করেননি।’
এ বিষয়ে অভিযুক্ত মুন্সী নয়নুজ্জামানের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনা নিয়ে এলাকায় আলোচনা চলছে।

পিরোজপুরের নাজিরপুরে নিজ ঘরে ফ্রিজের পেছনের জমে থাকা ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে...
১৯ মিনিট আগে
আট বছর আগে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। এর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কোনো কাজ করতেন না। তাঁর ১১ বছরের একটি সন্তান রয়েছে।
২৯ মিনিট আগে
খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
১ ঘণ্টা আগে