
মাগুরায় দুই দিনব্যাপী ‘আকাই স্মৃতি সংসদ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা-২০২৬’ শুরু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বেলা ১১টায় মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন ও মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান। এ সময় মাগুরা জেলা দাবা খেলোয়াড় সংস্থার সভাপতি সৈয়দ নাজমুস সাদাতসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায়, মাগুরা প্রেসক্লাবের সহযোগিতায় এবং অ্যাসোসিয়েশন অব চেস প্লেয়ার্স, মাগুরা শাখার আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
প্রতিযোগিতায় মাগুরাসহ পার্শ্ববর্তী ১০ জেলার ৪০ জন দাবাড়ুর পাশাপাশি ভারতের সাতজন রেটিংধারী দাবাড়ুও অংশ নিয়েছেন।

আয়োজকেরা জানান, তৃণমূল পর্যায় থেকে দক্ষ দাবাড়ু তৈরি এবং আন্তর্জাতিক রেটিংভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। এ ধরনের প্রতিযোগিতা খেলোয়াড়দের দক্ষতা ও আন্তর্জাতিক রেটিং অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন, বর্তমান সরকার খেলাধুলার উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি চালু হয়েছে। প্রতিটি ইউনিয়নে একটি করে ফুটবল মাঠ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব মাঠকে কেন্দ্র করে ইউনিয়নভিত্তিক ক্রীড়া সংগঠন গড়ে তুলে বিভিন্ন খেলাধুলা প্রসারে কাজ করা হবে।

রাজধানীর হাজারীবাগের কারবালার মোড় এলাকায় টিনশেড একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
৫ মিনিট আগে
নেত্রকোনার রাজুরবাজার এলাকায় আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের দরজা থেকে ছিটকে পড়ে মুহিদ খান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। লাশ উদ্ধার করেছে মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ি।
১৭ মিনিট আগে
মৌলভীবাজারে টিলা ও পাহাড়ি এলাকায় অন্তত ৫০ হাজার মানুষ ঝুঁকি নিয়ে বসবাস করছেন। টানা বৃষ্টি ও অবৈধভাবে টিলার মাটি কাটার কারণে ধসের আশঙ্কা বেড়েছে। গত চার বছরে টিলা ধসে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্র ও অনুসন্ধানে জানা গেছে।
৩৬ মিনিট আগে
রাঙামাটির জুরাছড়ি উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক সাবেক মন্ত্রী ও রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান। আজ শুক্রবার (১৭ জুলাই) সকালে তিনি উপজেলার সামিরা, চকপতিঘাট, ঘিলাতলী ও হাজাভিটাসহ বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং দুর্গত পরিবারের খোঁজখবর নেন।
৪৩ মিনিট আগে