
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
সকল লেখা

আসামি ধরতে গিয়ে আহত ৩ পুলিশ সদস্য
চট্টগ্রামের বোয়ালখালীতে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মহিউদ্দিনকে ধরতে গিয়ে ধস্তাধস্তিতে তিন পুলিশ সদস্যসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। এদিকে আসামি হাতকড়াসহ পালিয়ে যাওয়ার পরও শেষরক্ষা হয়নি। পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। পুলিশের ওপর হামলায় জড়িত থাকার ঘটনায় গ্রাম পুলিশ জেবল হোসাইনকেও আটক করেছে পুলিশ।

বোয়ালখালীর লবণ কারখানায় বিস্ফোরণ: চমেকে আরও ২ শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামের বোয়ালখালীর কনফিডেন্স লবণ কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও দুই শ্রমিক—নূর নবী হৃদয় ও উজ্জ্বল দাশ—চমেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে ১৬ জুলাইয়ের ওই বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চারজনে।

চট্টগ্রামে কনফিডেন্স লবণ কারখানায় দগ্ধ ২ শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন দুই শ্রমিক মারা গেছেন। আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।

বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ১১ শ্রমিক, ৬ জনের অবস্থা আশঙ্কাজনক
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার একটি লবণ কারখানায় বিস্ফোরণে ১১ শ্রমিক দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

কালবৈশাখী ও টানা বৃষ্টিতে বোয়ালখালীতে ১০ হেক্টর ধানখেত ক্ষতিগ্রস্ত
চট্টগ্রামের বোয়ালখালীতে কালবৈশাখী ও টানা বৃষ্টিতে পাকা বোরো ধান ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। কাটা ও মাড়াইয়ের জন্য রাখা ধানও বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শাহানুর ইসলাম জানান, টানা বৃষ্টিতে প্রায় ৫৫ হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে ১০ হেক্টর আংশিকভাবে....

বোয়ালখালীর ভাণ্ডালজুড়ি খালে নারীর লাশ
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা ভাণ্ডালজুড়ি খালে এক নারীর মৃতদেহ পাওয়া গেছে। ওই নারীর বয়স আনুমানিক ৩০-৩৫ বছর।

বোয়ালখালীতে নির্বাচনী সভার কাছে ককটেল বিস্ফোরণের অভিযোগ বিএনপির, পুলিশের দাবি আতশবাজি
চট্টগ্রামের বোয়ালখালীতে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণা সভার কাছে দুটি ককটেল বিস্ফোরণ ঘটেছে বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পূর্ব কধুরখীল উচ্চবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

পরাজিত ও নতুন ফ্যাসিবাদ শক্তি ঐক্যবদ্ধ হয়েছে: আসিফ মাহমুদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, পরাজিত ফ্যাসিবাদ শক্তি ও নতুন ফ্যাসিবাদ শক্তি ঐক্যবদ্ধ হয়েছে। ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করে তাদের ঐক্যকে নস্যাৎ করে দিতে হবে। আজ সোমবার (২৬ জানুয়ারি) বেলা ৩টার দিকে চট্টগ্রামের বোয়ালখালী

বোয়ালখালীতে শিকলে বেঁধে রিকশাচালককে নির্যাতন, উদ্ধার করল পুলিশ
চট্টগ্রামের বোয়ালখালীতে অপহরণের শিকার গেগেনার ত্রিপুরা (৪৫) নামে এক রিকশাচালককে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (২১ জানুয়ারি) রাতে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডীর একটি ঘর থেকে শিকল বাঁধা অবস্থায় তাঁকে পাওয়া যায়।

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু
চট্টগ্রামের বোয়ালখালীতে গোয়ালঘরে দেওয়া কয়েলের আগুনে তিনটি বসতঘর পুড়ে গেছে এবং গোয়ালঘরে থাকা তিনটি গরু দগ্ধ হয়ে মারা গেছে। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আহলা করলডেঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর করলডেঙ্গার নরেশ মেম্বারের বাড়িতে এই ঘটনা ঘটে।

বোয়ালখালীতে নিখোঁজের ৪ দিন পর পুকুরে মিলল মরদেহ
চট্টগ্রামের বোয়ালখালীতে নিখোঁজের চার দিন পর পুকুরে ভেসে উঠেছে মো. জসীম উদ্দীন (৪৮) নামের এক ব্যক্তির মরদেহ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিদগ্রামের একটি পুকুরে জসীমের লাশ ভেসে ওঠে।

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত
চট্টগ্রামের বোয়ালখালীতে মুখোশধারীর ছুরিকাঘাতে বিএনপি নেতা আবুল বশর চৌধুরী (৪৫) জখম হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

বোয়ালখালীতে মাইক্রোবাসের চালকের লাশ উদ্ধার
চট্টগ্রামের বোয়ালখালীতে ফরহাদ হোসেন রাজু (৩০) নামের এক মাইক্রোবাসের চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

‘কারা লুঙ্গি তুলে চেক করে মানুষ মেরেছে, তা সবারই জানা’
মুক্তিযুদ্ধের সময় কারা লুঙ্গি তুলে চেক করে মানুষ মেরেছে, তা সবার জানা আছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান।

বোয়ালখালীতে পিস্তলসহ আটক ৩
চট্টগ্রামের বোয়ালখালীতে বিশেষ অভিযান চালিয়ে পিস্তলসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কধুরখীলে এ অভিযান পরিচালনা করা হয়।

কিস্তি আদায়ের টার্গেট পূরণে চাপ, মাঠকর্মীর আত্মহত্যার অভিযোগ
চট্টগ্রামের বোয়ালখালীতে একটি ঋণদান প্রতিষ্ঠানের মাঠকর্মী শুক্লা দে টিকলির (৩৮) আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার দিবাগত রাতে নিজের বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
