
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, পরাজিত ফ্যাসিবাদ শক্তি ও নতুন ফ্যাসিবাদ শক্তি ঐক্যবদ্ধ হয়েছে। ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করে তাদের ঐক্যকে নস্যাৎ করে দিতে হবে।
আজ সোমবার (২৬ জানুয়ারি) বেলা ৩টার দিকে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী ফুলতল মোড়ে এনসিপির নির্বাচনী পদযাত্রার পথসভায় আসিফ মাহমুদ এসব কথা বলেন।
এর আগে বেলা ১১টার দিকে চব্বিশের গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া চট্টগ্রামের কিশোর মো. ইশমামুল হক চৌধুরীর কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপি নির্বাচনী পদযাত্রা শুরু করে।
দলটির নেতারা চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দরজিপাড়া গ্রামে ইশমামুল হকের কবর জিয়ারত করে কর্মসূচি শুরু করেন। নির্বাচনী এই পদযাত্রার এনসিপির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নেতৃত্ব দিচ্ছেন।
আসিফ মাহমুদ বলেন, ‘১২ ফেব্রুয়ারি আসছে, যেদিনের জন্য আমরা ১৭ বছর অপেক্ষা করেছিলাম।’
সাবেক এই উপদেষ্টা বলেন, ‘আমরা রক্ত দিয়ে স্বৈরাচারী ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি। এখন আমাদের রক্ত দিতে হবে না। শুধু ব্যালটে সিল দিতে হবে। গণভোটে হ্যাঁ ভোট দিলে শহীদের রক্তের বিনিময়ে যা অর্জন করেছি, তা রক্ষা করতে পারব।’
আসিফ মাহমুদ আরও বলেন, ‘একটি রাজনৈতিক দল ১৭ বছর ধরে সংস্কার সংস্কার করে আসছিল। যখন সংস্কারের সময় এল, তখন তাদের কথা বন্ধ হয়ে যায়।’
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির যুব সংগঠন জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক তরিকুল ইসলাম, এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন, দলের চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক জুবায়ের হাসান আরিফ, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি বদরুল হক, বোয়ালখালী উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী কাজী ইয়াছিন প্রমুখ।

অভিযানকালে শটগানের ১৭টি গুলি, চায়না রাইফেলের ৩টি গুলি, ৫ কেজি ১৮০ গ্রাম গাঁজা, ২ হাজার ৬৮৩টি ইয়াবা, ২ দশমিক ০৪ গ্রাম ইয়াবা ট্যাবলেটের গুঁড়া,৯টি মোবাইল ফোন সেট এবং নগদ ২ লাখ ৮০ হাজার ৪৯০ টাকা উদ্ধার করা হয়েছে।
৮ মিনিট আগে
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার গারদে বসে আজমেরী ওসমানের পক্ষে ১০ অনুসারীর ভিডিও বার্তা এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গ্রেপ্তারের পর আসামিদের হাতে মোবাইল ফোন কীভাবে গেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক অঙ্গনে...
৪১ মিনিট আগে
সৌদি আরবের তায়েফ শহরে মো. কামরুল জামান (৩৭) নামে এক বাংলাদেশি প্রবাসীকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হামলাকারী এক সৌদি তরুণ নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন...
১ ঘণ্টা আগে
হবিগঞ্জের বানিয়াচংয়ে শিশু-কিশোরদের ফুটবল খেলাকে কেন্দ্র করে রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে ছয় মহল্লাবাসীর মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে নারী-শিশুসহ উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন...
২ ঘণ্টা আগে