
চট্টগ্রামের বোয়ালখালীতে কালবৈশাখী ও টানা বৃষ্টিতে পাকা বোরো ধান ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। নিচু এলাকায় জলাবদ্ধতায় প্রায় ১০ হেক্টর ধানখেত ক্ষতিগ্রস্ত হয়েছে। কাটা ও মাড়াইয়ের জন্য রাখা ধানও বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হচ্ছে।
কৃষকেরা জানান, ধান কাটার শেষ সময়ে টানা তিন দিনের ঝোড়ো বাতাস ও বৃষ্টিতে মাঠে লুটিয়ে পড়ে পাকা ধান। আজ বৃহস্পতিবারও উপজেলার কর্ণফুলী নদীর তীরবর্তী চরখিজিরপুর, পশ্চিম গোমদণ্ডী, পশ্চিম শাকপুরা, পোপাদিয়া ও সারোয়াতলী, শ্রীপুর খরনদ্বীপ, আমুচিয়া, করলডেঙ্গাসহ বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়।
শ্রীপুর গ্রামের কৃষক মো. মহিউদ্দিন জানান, তিনি ৪০ শতক জমিতে ধান আবাদ করেছিলেন, কিন্তু বৃষ্টিতে পুরো ফসল মাটিতে লুটিয়ে পড়ে নষ্ট হয়েছে।
জ্যৈষ্ঠপুরা এলাকার কৃষক বাসু চৌধুরী বলেন, ‘বৃষ্টি শুরুর আগের দিন ধান কেটেছিলাম, কিন্তু ঘরে তুলতে পারিনি। সব শেষ হয়ে গেছে।’
আমুচিয়া এলাকার কৃষক এস এম বাবর জানান, তাঁর ১২ একর জমির মধ্যে ৬ একরের ধান নষ্ট হয়েছে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতির আশঙ্কা করছেন তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহানুর ইসলাম বলেন, টানা বৃষ্টিতে প্রায় ৫৫ হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে ১০ হেক্টর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ৫ হেক্টর সবজির খেতও ক্ষতিগ্রস্ত হয়েছে।
শাহানুর ইসলাম আরও বলেন, বোয়ালখালীতে এবার ১ হাজার ৬৯২ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে মাত্র ৫ শতাংশ ধান কাটা শেষ হয়েছে, বাকি ৯৫ শতাংশ এখনো মাঠে রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে পুরো ধান কাটতে ১৫-২০ দিন লাগবে।

কুমিল্লার হোমনায় মোবাইল ফোন চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে মো. নাজমুল ইসলাম (২৩) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।
২৪ মিনিট আগে
নেত্রকোনা শহরের এন আকন্দ কামিল মাদ্রাসার এক শিক্ষকের সঙ্গে এক নারীর আপত্তিকর অবস্থানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। জানা গেছে, প্রকাশিত সিসিটিভি ফুটেজের ঘটনাটি গত ২০ আগস্টের। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে...
৩১ মিনিট আগে
চাঁদপুরের মতলব উত্তর থেকে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর ছেংগারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাতুল দেবনাথ (১৩)-কে বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকা ১২ মাইল থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
কুড়িগ্রামে সার বিতরণে একের পর এক বিশৃঙ্খলা ও কৃষক ভোগান্তির মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুনকে বদলি করা হয়েছে। তাঁকে ঝিনাইদহ জেলার বীজ প্রত্যয়ন অফিসার হিসেবে বদলি করেছে কৃষি মন্ত্রণালয়। সোমবার (২১ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের উপসচিব কামরুল ইসলাম খান স্বাক্ষরিত এক...
২ ঘণ্টা আগে