চট্টগ্রামের বোয়ালখালীতে ফরহাদ হোসেন রাজু (৩০) নামের এক মাইক্রোবাসের চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
মৃত রাজু উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মুছার বাপের বাড়ির মো. হারুনুর রশীদের ছেলে।
মৃত ব্যক্তির ছোট ভাই মো. রাহুল জানান, আজ সকালে পরিবারের সদস্যরা রাজুকে নিজঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে মরদেহ নিচে নামিয়ে ফেলেন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, খবর পেয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা করা হয়েছে।

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় নৈহাটী পশুর হাটে ঈদুল আজহা উপলক্ষে প্রায় ৪০ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। তবে সরকারি কোষাগারে জমা দেখানো হয়েছে ১৫ লাখ ৮০ হাজার টাকা। বাকি অর্থের হিসাব নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে প্রশাসন তদন্তের কথা জানিয়েছে।
৫ মিনিট আগে
ঈদের ছুটির মধ্যে রাজশাহীর দুর্গাপুর উপজেলা ভূমি অফিস ও সিংগাহাট ইউনিয়ন ভূমি অফিসে চুরির ঘটনা ঘটেছে। দুই অফিস থেকে কম্পিউটারসহ বিভিন্ন যন্ত্রাংশ ও সরঞ্জাম চুরি হয়েছে।
২৯ মিনিট আগে
বগুড়ার দুপচাঁচিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক যুবদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী আরও একজন। আজ সোমবার সন্ধ্যার দিকে উপজেলার দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বাগেরহাটের খানজাহান আলী (রহ.)-এর মাজারের দীঘিতে গোসল করতে নেমে ফাতেমা (৭) নামের এক শিশুকে কুমির টেনে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
১ ঘণ্টা আগে