
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
সকল লেখা

পটিয়ায় গরু চুরির অভিযোগে আটক ২ নারী, পালালেন দুই পুরুষ
চট্টগ্রামের পটিয়ায় সিএনজিচালিত অটোরিকশায় করে গরু চুরি করে পালানোর চেষ্টার অভিযোগে দুই নারীকে আটক করেছেন স্থানীয় লোকজন। এ সময় চুরি যাওয়া গরু ও চুরির কাজে ব্যবহৃত অটোরিকশাটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় জড়িত সন্দেহে দুই পুরুষ পালিয়ে গেছেন।

পটিয়ায় সারের ডিলার তালিকায় ছাত্রলীগের সাবেক নেতা
চট্টগ্রামের পটিয়ায় ১৭ ইউনিয়ন ও পৌরসভার সার ডিলার নিয়োগের অনুমোদিত তালিকায় ছাত্রলীগের সাবেক নেতা ও যুবলীগ-সংশ্লিষ্টতার অভিযোগ থাকা ব্যক্তির নাম রয়েছে বলে অভিযোগ উঠেছে। ৭ অক্টোবরের কৃষি মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের পর তালিকাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ালে সমালোচনা শুরু হয়।

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পর পটিয়া হাসপাতালে বদলের হাওয়া
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের পাঁচ দিনের মাথায় বদলাতে শুরু করেছে চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র। হাসপাতালটিতে আট চিকিৎসকসহ ১৭ জনবল পদায়ন করা হয়েছে। সরবরাহ করা হয়েছে সাপে কামড়ের প্রতিষেধক অ্যান্টিভেনম, র্যাবিস ভ্যাকসিন, র্যাবিস ইমিউনোগ্লোবুলিন ও ডায়রিয়ার স্যালাইন। রোগীর

পটিয়ায় লেগুনার ধাক্কায় প্রাণ গেল শিশুর, আহত ৩
চট্টগ্রামের পটিয়ায় মহাসড়ক পার হওয়ার সময় লেগুনার ধাক্কায় তাসপিয়া (৮) নামের এক শিশু নিহত হয়েছে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে লেগুনাটি উল্টে গিয়ে আরও তিনজন আহত হন...

পটিয়ায় স্কুলের আইসিটি ল্যাব থেকে ১৫ ল্যাপটপ চুরি
চট্টগ্রামের পটিয়া উপজেলার চক্রশালা কৃষি উচ্চবিদ্যালয়ের আইসিটি ল্যাবের জানালার গ্রিল কেটে ১৫টি ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম চুরি করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত ১টা থেকে ৩টার মধ্যে এ চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পটিয়ায় ট্রেনের ধাক্কায় পিকআপ দ্বিখণ্ডিত, চালক আহত
চট্টগ্রামের পটিয়ায় কক্সবাজার এক্সপ্রেসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে পিকআপটি দ্বিখণ্ডিত হয়ে গেছে। চালক সামান্য আহত হয়েছেন। উদ্ধারকাজ শেষ হওয়া পর্যন্ত ওই পথে ট্রেন চলাচল বন্ধ ছিল বেশ কিছুক্ষণ।

পটিয়ায় চাকরি পুনর্বহালের দাবিতে ব্যাংকারদের মহাসড়ক অবরোধ, আহত ৩
চাকরিতে পুনর্বহালের দাবিতে পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখেন চাকরিচ্যুত ব্যাংকাররা। পুলিশ সরাতে গেলে ধস্তাধস্তিতে তিনজন আহত হয়েছেন। এ সময় সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে কর্মসূচি স্থগিত হলে যান চলাচল স্বাভাবিক হয়।

রিকশায় তুলে নিয়ে যাওয়ার সময় শিশুর চিৎকার, ধাওয়া করে দুজনকে ধরল জনতা
কাগজীপাড়া এলাকায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী উম্মে সালমা ইকরা (৯) ক্লাস শেষে বাড়ি ফিরছিল। এ সময় রিকশাচালক ফারুক ও শাহজাহান বেগম তাকে বাড়ির সামনে নামিয়ে দেওয়ার কথা বলে রিকশায় তুলে নেন। পরে তাকে বাড়ির সামনে না নামিয়ে রিকশাটি অন্যদিকে নিয়ে যাওয়ার সময় শিশু ইকরা চিৎকার শুরু করে।

শিবিরের কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় অতিথি জাল সনদে চাকরি হারানো সেই জাহাঙ্গীর
চট্টগ্রামের পটিয়ায় শিক্ষাগত সনদ জালিয়াতির ঘটনায় ব্যাংকের চাকরি এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির পদ হারানো মো. জাহাঙ্গীর আলমকে এবার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি করা হয়েছে। এ নিয়ে অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমালোচনার সৃষ্টি হয়েছে।

পটিয়ায় ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
চট্টগ্রামের পটিয়ায় একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার ভাটিখাইন ইউনিয়নের পটিয়া বাইপাস সড়কের করল এলাকার পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের আনুমানিক বয়স ৪২ বছর।

চট্টগ্রামে ১৫ দিনের ব্যবধানে সাবেক এমপির বাড়িতে ফের চুরি
চট্টগ্রামের পটিয়ায় বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সংসদ সদস্য (এমপি) নজরুল ইসলামের বসতঘরে আবারও চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পটিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মকবুল শাহ মাজারসংলগ্ন বাড়িতে এ ঘটনা ঘটে।

বিয়ের তিন দিনের মাথায় যৌতুক দাবি, স্ত্রীর মামলায় ব্যাংকার গ্রেপ্তার
চট্টগ্রামের পটিয়ায় স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় মো. সিরাজুল ইসলাম (৩০) নামে এক ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার জিরি ইউনিয়নের দক্ষিণ জিরি এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সুতার মিলে ঝুলছিল পটিয়া কলেজ ছাত্রলীগ নেতার মরদেহ
তামিম পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। পাশাপাশি তিনি নারায়ণগঞ্জের ওই সুতার মিলে শ্রমিক ছিলেন।

চট্টগ্রামে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১০
চট্টগ্রামের পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার আরাকান সড়কের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে উল্টে গেছে। এ ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার বাদামতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পটিয়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রামে ৩ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
চট্টগ্রামের পটিয়ায় পাঁচটি মোটরসাইকেল থেকে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব-৭। এ সময় মাদক কারবারি চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার এবং ৫টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পটিয়া সরকারি কলেজ জামে মসজিদের বিপরীতে সুলতান হোটেলের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

পটিয়ায় কলা চুরির ঘটনায় সংঘর্ষ, একজন নিহত
চট্টগ্রামের পটিয়া উপজেলায় কলা চুরির ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে সংঘর্ষে মোহাম্মদ তোহা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের পরিবারের দাবি, তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
