
চট্টগ্রামের পটিয়ায় সিএনজিচালিত অটোরিকশায় করে গরু চুরি করে পালানোর চেষ্টার অভিযোগে দুই নারীকে আটক করেছেন স্থানীয় লোকজন। এ সময় চুরি যাওয়া গরু ও চুরির কাজে ব্যবহৃত অটোরিকশাটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় জড়িত সন্দেহে দুই পুরুষ পালিয়ে গেছেন।
আজ রোববার (১১ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার ধলঘাট ইউনিয়নের ঈশ্বরখাইন এলাকার সেনপাড়ায় এ ঘটনা ঘটে।
আটক দুই নারী হলেন পারভিন আক্তার (৪৫) ও শাহানা আক্তার (৪০)। পারভিনের বাড়ি কক্সবাজারের কুতুবদিয়ায় এবং শাহানার বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে চারজনের একটি দল সিএনজিচালিত অটোরিকশা নিয়ে ধলঘাটের সেনপাড়া এলাকায় আসে। একপর্যায়ে তারা স্থানীয় বাসিন্দা নুরুল চৌধুরীর একটি গরু অটোরিকশায় তুলে নিয়ে পালানোর চেষ্টা করে। তাদের কর্মকাণ্ড সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন ধাওয়া করেন। পরে মো. রিফাতসহ কয়েকজন যুবক মোটরসাইকেল নিয়ে অটোরিকশাটির পিছু নেন।
ধাওয়ার একপর্যায়ে উপজেলার দক্ষিণ ভূর্ষি রেলগেট এলাকায় স্থানীয় লোকজন অটোরিকশাটির গতিরোধ করেন। এ সময় চালকসহ দুই পুরুষ পালিয়ে গেলেও দুই নারীকে আটক করা হয়। পরে উদ্ধার করা গরু ও অটোরিকশাসহ তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ধলঘাট এলাকার বাসিন্দা জিসান বলেন, সাম্প্রতিক সময়ে ধলঘাট এলাকায় গরু চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। ইতিমধ্যে একাধিক চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, সিএনজিচালিত অটোরিকশায় করে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই নারীকে আটক করার বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ উদ্ধার করা গরু ও অটোরিকশাসহ দুই নারীকে হেফাজতে নেয়। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বরিশালে অবশেষে দখলমুক্ত হলো ঢাকা-কুয়াকাটা মহাসড়ক। আজ রোববার করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামানের নেতৃত্বে উচ্ছেদ শাখার কর্মীরা নগরের চৌমাথায় মহাসড়কের একাংশ দখল করে রাখা সেই লোহার বক্স স্টলগুলো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে। এর বাইরে ছোট-বড় অর্ধশত ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে।
১২ মিনিট আগে
নাটোরের লালপুরে অবৈধভাবে সার বিক্রির অভিযোগে ভাই ভাই ট্রেডার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারা মোতাবেক এই জরিমানা করা হয়।
২৭ মিনিট আগে
ফারাক্কা চুক্তি নবায়ন এবং অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দেওয়ার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। পঞ্চগড়ে করতোয়া সেতু পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
২৮ মিনিট আগে
এক রাতেই ধূলিসাৎ হয়ে গেল এক কৃষকের বহুদিনের লালিত স্বপ্ন। গাছে গাছে শোভা পাচ্ছিল ফলন্ত কলার ছড়া—ঠিক তখনই শত্রুতাবশত রাতের আঁধারে কেটে ফেলা হলো প্রায় এক হাজার কলাগাছ। অমানবিক এই তাণ্ডবে সর্বস্বান্ত হয়ে পরিবার নিয়ে পথে বসার উপক্রম হয়েছে কৃষক জয়দার মিয়ার।
২৯ মিনিট আগে