
চট্টগ্রামের পটিয়ায় এক শিশুশিক্ষার্থীকে রিকশায় তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
আজ বৃহস্পতিবার দুপুরের দিকে পটিয়া পৌরসভার কাগজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার কচুয়াই ইউনিয়নের আবুল ফয়েজের ছেলে মো. ফারুক (৪২) এবং কুতুপালং এলাকার জামাল হোসেনের মেয়ে শাহজাহান বেগম (৪০)। শাহজাহান বেগম উপজেলার বাদামতল এলাকায় ভাড়া বাসায় থাকেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কাগজীপাড়া এলাকার আশরাফ আলী একাডেমির তৃতীয় শ্রেণির শিক্ষার্থী উম্মে সালমা ইকরা (৯) ক্লাস শেষে বাড়ি ফিরছিল। এ সময় রিকশাচালক ফারুক ও শাহজাহান বেগম তাকে বাড়ির সামনে নামিয়ে দেওয়ার কথা বলে রিকশায় তুলে নেন। পরে বাড়ির সামনে না নামিয়ে রিকশাটি অন্যদিকে নিয়ে যাওয়ার সময় শিশু ইকরা চিৎকার শুরু করে। একপর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে এসে ধাওয়া দিয়ে রিকশাসহ দুজনকে আটক করেন।
শিশুর বাবা শাহনেওয়াজ মামুন বলেন, ‘আমার মেয়েকে বাড়ির সামনে দিয়ে নিয়ে যাওয়ার সময় তার চিৎকার শুনে স্থানীয় লোকজন বের হয়ে আসেন। পরে সবার সহযোগিতায় দুজনকে আটক করা হয়।’
স্থানীয় বাসিন্দা ও পটিয়া পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ মামুন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের পুলিশের হাতে সোপর্দ করেছি। এ ঘটনায় আমরা অভিভাবকেরা উদ্বিগ্ন। আমরা প্রশাসনের যথাযথ হস্তক্ষেপ কামনা করছি।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, ছেলেধরা অভিযোগে দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ময়মনসিংহের হালুয়াঘাটে ‘বাউশী ফিশারিজ প্রজেক্ট লিমিটেড’ ও ‘নাগলা ফিশারিজ প্রজেক্ট লিমিটেড’ নামের দুটি বাণিজ্যিক মৎস্য প্রকল্পের ৯২ লাখ ২২ হাজার টাকা ভূমি উন্নয়ন কর বকেয়া থাকার তথ্য পাওয়া গেছে। প্রকল্প দুটির সুনির্দিষ্ট মালিকপক্ষ চিহ্নিত না হওয়ায় কর আদায় নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
৬ মিনিট আগে
ফরিদপুরের ভাঙ্গায় নিজেকে কমিশনারের ভাগনে পরিচয় দিয়ে পথচারীদের লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগে হামিদুল গাজী ও এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে কথিত কমিশনারের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। পুলিশ বলছে, হামিদুলের নামে দেশের বিভিন্ন থানায় আটটি মাদক মামলা রয়েছে।
৩১ মিনিট আগে
চিকিৎসার জন্য ঢাকায় এসে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর কবলে পড়ে স্কুলশিক্ষিকা রনজিলা পারভীনের মৃত্যুর ঘটনার মামলায় গ্রেপ্তার দুই আসামি ঘটনার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি দেওয়া দুজন মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তার মো. খোকন....
৩৫ মিনিট আগে
নীলফামারীর ডিমলা তিস্তা নদীর তুহিন বাঁধ সড়ক পাকাকরণ কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ বৃহস্পতিবার দুপুরে তিস্তা সেচ প্রকল্পের ডালিয়া ক্যানেল থেকে পূর্ব বাইশপুকুর মসজিদ পর্যন্ত সড়কে এ মানববন্ধন করেন তাঁরা।
৪০ মিনিট আগে