
চট্টগ্রামের পটিয়ায় স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় মো. সিরাজুল ইসলাম (৩০) নামে এক ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার জিরি ইউনিয়নের দক্ষিণ জিরি এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সিরাজুল ইসলাম ওই এলাকার আজিজুল হকের ছেলে। গ্রেপ্তারের পর তাঁকে আদালতে পাঠানো হলে জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
মামলা সূত্রে জানা গেছে, চলতি বছরের ৮ মে সিরাজুল ইসলামের সঙ্গে আনোয়ারার নুসরাত জাহান হুমার বিয়ে হয়। বিয়ের তিন দিন পর মোটরসাইকেল কেনার জন্য স্ত্রীর পরিবারের কাছে ৩ লাখ টাকা যৌতুক দাবি করা হয় বলে অভিযোগ করেন নুসরাতের পরিবার। দাবিকৃত টাকা দিতে না পারায় নুসরাতকে শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়। পরে গত ৫ জুলাই নুসরাত জাহান হুমা বাদী হয়ে আদালতে মামলা করেন।
পুলিশ জানায়, মামলায় সিরাজুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। এর ভিত্তিতে মঙ্গলবার দুপুরে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ‘যৌতুক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি সিরাজুল ইসলামকে মঙ্গলবার দুপুরে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।’
বাদীপক্ষের আইনজীবী উৎপল দে জানান, নুসরাত জাহান হুমার করা মামলার পর সিরাজুল ইসলাম দীর্ঘদিন পলাতক ছিলেন। মঙ্গলবার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে তাঁর পক্ষে জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সিরাজুল ইসলাম গ্লোবাল ইসলামী ব্যাংকের রাজশাহীর একটি শাখায় কর্মরত রয়েছেন বলে জানা গেছে।

নাটোরের গুরুদাসপুরে নন্দকুঁজা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় মরদেহের সুরতহাল প্রতিবেদনকে কেন্দ্র করে জনরোষের শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য। আজ মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ওয়াপদা বাজারসংলগ্ন ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
১১ মিনিট আগে
বরিশাল নগরে সাড়ে ৪ ঘণ্টা যাত্রীদের ভুগিয়ে বাস চলাচল আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বরিশাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়। বাস ও শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বে দুই দিন ধরে বাস চলাচল ব্যাহত হওয়ায় সাধারণ মানুষ ভোগান্তির সম্মুখীন হন।
১৪ মিনিট আগে
জামালপুরে নুশরাত জাহান মিমি হত্যা মামলার প্রধান আসামি কাউসার আহমেদ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল সোমবার সন্ধ্যা ৬টায় শহরের বাগেরহাটা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৩ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রশিদুল ইসলাম (৩৪) নামের এক চালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের বিরামপুর বিজুল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে