
চট্টগ্রামের পটিয়ায় একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার ভাটিখাইন ইউনিয়নের পটিয়া বাইপাস সড়কের করল এলাকার পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের আনুমানিক বয়স ৪২ বছর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় লোকজন ডোবায় ভাসমান একটি মরদেহ দেখতে পান। বিষয়টি পুলিশকে জানালে তারা মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, অজ্ঞাতনামা মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামী পুলিশের সাবেক কনস্টেবল আব্দুল আলীম সুমনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। একই সঙ্গে এ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক আসামি শামীম আল মামুনের সাজা কমিয়ে যাবজ্জীবন দিয়েছেন হাইকোর্ট।
১৪ মিনিট আগে
রাজধানীর উত্তরখান থানা এলাকায় একটি রিকশা গ্যারেজে বৈঠক থেকে গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতাসহ ৮ জনকে ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
১৮ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে এক নারীর গোসলের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ৫ লাখ টাকা দাবির মামলায় মো. আল আমিন (৩০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার তাঁকে আদালতে পাঠিয়ে ডিএনএ পরীক্ষার আবেদন এবং জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হয়।
১৯ মিনিট আগে
নারায়ণগঞ্জ শহরে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগ তুলে একটি মার্কেটের দোকান মালিক সমিতির সভাপতিকে মারধরের অভিযোগ উঠেছে মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর বিরুদ্ধে।
২৬ মিনিট আগে