
চট্টগ্রামের পটিয়া উপজেলার চক্রশালা কৃষি উচ্চবিদ্যালয়ের আইসিটি ল্যাবের জানালার গ্রিল কেটে ১৫টি ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম চুরি করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত ১টা থেকে ৩টার মধ্যে এ চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে ওয়ালটন ব্র্যান্ডের ১৫টি ল্যাপটপ, একটি কি-বোর্ড, একটি মাউস, একটি ওয়াই-ফাই রাউটার ও দুটি ল্যাপটপের ব্যাগ। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, চুরি যাওয়া এসব মালামালের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দিন জানান, সোমবার বিদ্যালয়ের কার্যক্রম শেষে তিনি বিদ্যালয় ত্যাগ করেন। মঙ্গলবার সকালে বিদ্যালয়ে এসে আইসিটি ল্যাবের জানালার গ্রিল কাটা এবং ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম চুরি যাওয়ার বিষয়টি দেখতে পান। তিনি বলেন, ‘চুরির ঘটনায় আমরা হতভম্ব। জানালার গ্রিল কেটে চোরের দল ল্যাপটপসহ অন্যান্য সরঞ্জাম নিয়ে গেছে। এ ঘটনায় পটিয়া থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।’
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ‘চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’

কক্সবাজারে শহরে ভ্রমণে সময় ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্ট এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, সিন্ডিকেটের অস্তিত্বে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয় এবং সরকার সিন্ডিকেটমুক্ত বাজার চায়। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে খাদ্য সংরক্ষণাগার পরিদর্শন শেষে তিনি খাদ্যের মজুত, সরবরাহ ও পুষ্টিকর চাল প্রকল্প নিয়ে কথা বলেন।
১০ মিনিট আগে
হেমায়েতপুর বাসস্ট্যান্ডসংলগ্ন মাদানী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় আইএফআইসি ব্যাংক থেকে ২৬ লাখ টাকা তোলেন আর. কে এন্টারপ্রাইজের কর্মচারী মো. ইসরাফিল হক (৩৮)। টাকা নিয়ে সড়ক পার হওয়ার সময় একটি প্রাইভেটকারে করে র্যাবের পোশাক পরা কয়েকজন তাঁকে অনুসরণ করেন।
১৪ মিনিট আগে
ভোলার বোরহানউদ্দিনে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিত্তাফুল রাফা (৬) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা মো. সোহেল গুরুতর আহত হয়েছেন। তাদের বাড়ি জেলার লালমোহন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে।
২০ মিনিট আগে