
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
সকল লেখা

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে মিলল ১ লাখ বার্মিজ ইয়াবা
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক দুটি অভিযানে ১ লাখ ৪ হাজার ৬৬০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট ও ১টি মোটরবাইক জব্দ করা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিদ্রোহী ও অনুপ্রবেশকারী ঠেকাতে বিজিবির ড্রোন-থার্মাল ইমেজার
মিয়ানমারের রাখাইনে সামরিক বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাবে নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩৪ ও ১১ বিজিবি সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে ড্রোন ও থার্মাল ইমেজার দিয়ে ২৪ ঘণ্টা নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছে বিজিবি সূত্র।

নাইক্ষ্যংছড়িতে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার, আটক ২ রোহিঙ্গা
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে বিজিবির পৃথক দুটি অভিযানে দুই লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার ও দুই রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আটক দুই ব্যক্তিকে উদ্ধার করা ইয়াবাসহ প্রচলিত আইন অনুযায়ী মামলা করার পর পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

নাইক্ষ্যংছড়িতে ৭৬ পুঁটলি ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ির ঘুণগাছতলায় যুবকের পেটে স্কচটেপে মোড়ানো ৭৬টি পুঁটলিতে ৩ হাজার ৭০০ পিস ইয়াবা বের করে জব্দ করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে নাইক্ষ্যংছড়ি থানাধীন সোনাইছড়ি ফাঁড়ি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ একজন রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

ঘুমধুম বাইশফাঁড়ির কাস্টমস এলাকা থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি বিওপির টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন এক লাখ ইয়াবা উদ্ধার করেছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে সীমান্তপিলার-৩৬ থেকে সাড়ে ৪ কিলোমিটার ভেতরে কাস্টমস এলাকায় এই অভিযান চালানো হয়।

মিয়ানমারে পাচারকালে নাইক্ষ্যংছড়ি সীমান্তে সার, সিমেন্ট ও কাঠ জব্দ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে পৃথক অভিযানে মিয়ানমারে পাচারকালে ৬৫০ কেজি সার, ৮১ বস্তা সিমেন্ট ও ১৯৮ দশমিক ২৫ ঘনফুট অবৈধ কাঠ জব্দ করেছে ১১ বিজিবি। জব্দ পণ্যের আনুমানিক মূল্য ৭ লাখ ৭২ হাজার টাকা।

নাইক্ষ্যংছড়ির দুর্গম ইয়াংনি মুরুংপাড়ায় হামের প্রাদুর্ভাব, আক্রান্ত ৯ শিশু
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের দুর্গম ইয়াংনি মুরুংপাড়ায় হামে ৯ শিশু আক্রান্ত হয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন। খবর পেয়ে দুটি মেডিকেল দল পাঠিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। রোগীদের অবস্থা খারাপ মনে হলে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নিয়ে আসা হবে বলে জানানো হয়েছে।

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৫০ হাজার পিস ইয়াবা ও ২০টি গুলি জব্দ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৫০ হাজার পিস বার্মিজ ইয়াবা বড়ি ও এসএলআর অস্ত্রের ২০টি গুলিভর্তি একটি ম্যাগাজিন জব্দ করা হয়েছে। গতকাল শনিবার রাতে আশারতলী এলাকায় পাচারকারীদের ধাওয়া দিলে তারা মিয়ানমারে পালিয়ে যায় বলে জানিয়েছে বিজিবি।

সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে যুবকের গোড়ালি বিচ্ছিন্ন, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে সাইফুল ইসলাম (২৮) নামে এক কাঠুরের দুই পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়। সোমবার সকাল ৯টার দিকে দোছড়ি ইউনিয়নের পাইনছড়ি ৫২ পিলার এলাকার শূন্যরেখায় এ ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়।

বিজিবির অভিযানের খবরে ৯০ হাজার ইয়াবা ফেলে পালাল চোরাকারবারি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকা থেকে ১১ বিজিবির অভিযানে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ ইয়াবা উদ্ধার হয়েছে। বুধবার রাতে পরিচালিত এ অভিযানে কাউকে আটক করা যায়নি। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ২ কোটি ৬৯ লাখ ৭৪ হাজার ৮০০ টাকা।

উপবন লেকে যুক্ত হলো রাজহংসী ও কায়্যাকিং নৌযান
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার পর্যটন আকর্ষণ বাড়াতে উপবন লেকে রাজহংসী, কায়্যাকিংসহ চারটি নতুন নৌযান যুক্ত করা হয়েছে। এতে পাহাড়ঘেরা লেকটিতে ভ্রমণ আরও বৈচিত্র্যময় ও উপভোগ্য হবে বলে আশা করছেন স্থানীয়রা। সম্প্রতি সরেজমিন উপবন লেকে গিয়ে নতুন নৌযানগুলো দেখা যায়...

ড্রোনে দুর্গত এলাকা শনাক্ত করে ত্রাণ বিতরণ বিজিবির
টানা ৮ দিনের ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত নাইক্ষ্যংছড়ি ও পেকুয়ায় ড্রোন ব্যবহার করে দুর্গত এলাকা শনাক্ত করে ১ হাজার ১০ জনের মধ্যে ত্রাণ বিতরণ করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)। নৌকা, গাড়ি ও কোমরসমান পানি মাড়িয়ে এ সহায়তা পৌঁছে দেওয়া হয়।

নাইক্ষ্যংছড়িতে গয়াল কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে গয়াল গবেষণা কেন্দ্র পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আজ বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে তিনি প্রায় ২০০ একর জুড়ে কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সেখানে পালন করা গয়াল, হরিণ, উন্নত জাতের ছাগল ও অন্যান্য প্রাণিসম্পদ উন্নয়ন কার্যক্

ঘুমধুম সীমান্তে ফের ল্যান্ডমাইন বিস্ফোরণ, উড়ে গেল যুবকের পায়ের গোড়ালি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের রেজু আমতলী সীমান্তে বুধবার দুপুরে ল্যান্ডমাইন বিস্ফোরণে শফিউল আলম (৩৩) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তাঁর বাঁ পায়ের গোড়ালি উড়ে যায়। পরে তাঁকে কুতুপালং এমএসএফ হাসপাতাল হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

টানা বৃষ্টিতে নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধসের আশঙ্কা, সতর্ক উপজেলা প্রশাসন
আষাঢ়ের শুরুতে টানা বৃষ্টিতে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। পাহাড় ও পাহাড়ের ঢালুতে বসবাসরত শত শত পরিবারকে নিরাপদ রাখতে উপজেলা প্রশাসন মাইকিং, শুকনো খাবার সংরক্ষণ ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রসহ আগাম প্রস্তুতি নিয়েছে।

অবৈধ পথে মালয়েশিয়া যাত্রা, সাগরে পড়ে ৪ যুবক নিখোঁজ
অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে ফিশিং ট্রলার থেকে গভীর সাগরে পড়ে রামুর কচ্ছপিয়ার যুবক মো. শাহেদসহ চারজন নিখোঁজ হয়েছেন বলে পরিবার দাবি করেছে। শুক্রবার মালয়েশিয়ায় পৌঁছানো একই ট্রলারের যাত্রীদের বরাতে এই তথ্য জানানো হয়। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে তিনজন রোহিঙ্গা।
